বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮

ইলিয়াস পত্নী লুনার প্রার্থিতা স্থগিত

ইলিয়াস পত্নী লুনার প্রার্থিতা স্থগিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাইকোর্ট এ স্থগিতাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করার অভিযোগ এনে একই আসনের বর্তমান এমপি ও আসন্ন নির্বাচনের প্রার্থী এ এম ইয়াহইয়া চৌধুরী এহিয়া (জাপা) উচ্চ আদালতে একটি রিট আবেদন দায়ের করেন। পরে শুনানি শেষে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে লুনার প্রার্থিতা হাইকোর্ট স্থগিত করেন।

আদালতে দাখিলকৃত অভিযোগে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া অভিযোগে করেন, নির্বাচনে অংশ নিতে হলে তাহসিনা রুশদীর লুনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পদ থেকে অবসরের পর তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি তা না করেই নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমরা আইনিভাবে বিষয়টি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। ধানের শীষের বিজয় নিশ্চিত দেখেই নানা ষড়যন্ত্র ইতোমধ্যে শুরু হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026