শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১

মহান বিজয় দিবস ও অভিষেক অনুষ্টান আয়োজন করে সিলেট সদর এসোসিয়েশন

মহান বিজয় দিবস ও অভিষেক অনুষ্টান আয়োজন করে সিলেট সদর এসোসিয়েশন

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সদর এসোসিয়েশন এর উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সদ্য গঠিত নতুন কার্যকরী কমিটির এক অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

গত ১৮ই ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আহবাব হোসেন। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস ও এনটিভির হেড অব সেলস এন্ড মার্কেটিং সুহেল আহমদ।

সংগঠনের সভাপতি ও সাবেক মেয়র সেলিম উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়েদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সেলিম খান। নতুন প্রজন্মের কাছে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ছাত্র সংগঠক ফয়জুল ইসলাম লস্কর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সামসুজ্জামান সাবুল, সেলিম খান, শাহিন হোসেন, আব্দুল মোকিত। সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও সহ-সাধারণ সম্পাদক এবং শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদ। কোষাধক্ষ্য আব্দুস সত্তার, সহ-কোষাধক্ষ্য এলাহি বক্স এনাম। সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নওশাদ নূর, অফিস সেক্রেটারী মফিজুর রব, মেম্বারশীপ সেক্রেটারী লাভলু লস্কর, ধর্ম বিষয়ক সম্পাদক মোর্শেদ আহমদ।

এছাড়াও নির্বাহী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- পারিস আহমদ, আশরাফ গাজী, মমতাজুর রহমান, সৈয়দ শাহিন, নুরুল ইসলাম, মোহাম্মদ শওকত, জাভেদ ইকবাল, শাহ নুরুল আমিন খোকাসহ আরো অনেক কার্যনির্বাহী সদস্য।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, আমাদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে অনেক আত্মত্যাগ। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা, অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি।

তাই তো বিজয় দিবসেও আমরা প্রাণ খুলে আনন্দ করতে পারিনা। ৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগে আমরা বাংলা ভাষা রক্ষা করতে পেরেছি।

তারপর দীর্ঘ সংগ্রামের পর নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তরের ১৬ ডিসেম্বর আমরা অর্জন করেছি চূড়ান্ত বিজয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026