শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: জার্মানির বার্লিনে একটি এপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশী ব্লগার অর্পিতা রায় চৌধুরীর (২৩) মৃতদেহ।
এতে সেখানে প্রবাসী ও ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছে তদন্ত। মৃতদেহ দেশে আনা হবে কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
অর্পিতা জার্মানি যাওয়ার আগে কলকাতায় আশ্রয় চেয়েছিলেন। তার প্রকৃত নাম তমালিকা সিংহ। ২০১৬ সালে গুলশানে সন্ত্রাসী হামলার পর তিনি বাংলাদেশ ছাড়েন। তার বাড়ি বাংলাদেশের নেত্রকোণা জেলার একটি গ্রামে।
ধর্মীয় কারণে তিনি অল্প বয়স থেকেই হয়রানির শিকার হচ্ছিলেন বলে রিপোর্ট আছে। ২০১২ সালে তিনি লেখালেখি শুরু করেন। নবযুগ ব্লগে যোগ দেন ২০১৪ সালে। তার ওপর হয়রানি বেড়ে যায়। এমন কি সরকার থেকেই কেউ কেউ তাকে হয়রান করেছেন বলে অভিযোগ।
২০১৬ সালে ভারতে যাওয়ার পর বাংলাদেশে ফিরে আসেন ২০১৭ সালে। তারপর বোনের সঙ্গে আবার চলে যান কলকাতা। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি জার্মানির বৃত্তি পান এবং বার্লিনের উদ্দেশে যাত্রা করেন।
ওই ২০১৭ সালে অর্পিতার সঙ্গে সাক্ষাত করেন টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক। তাতে তিনি বর্ণনা করেন বাংলাদেশে ফিরে গিয়ে তিনি কেমন ছিলেন। বলেছেন, বাংলাদেশের পরিস্থিতিকে আরো অবনতিশীল দেখেছেন। তার পরিবার ছিল হুমকির মুখে।
এতে তিনি পড়াশোনা চালিয়ে নিতে সক্ষম হন নি। তাই ভোট বোনকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন। কিছু সময় অবস্থান করেন কলকাতায়। সেখানে নিজে ও বোনের পড়াশোনা চালিয়ে নিতে ভর্তি হওয়ার চেষ্টাম করেন। কিন্তু ব্যর্থ হন।
কারণ, তাদের ক্ষেত্রে কোনো ক্লিয়ারেন্স ছিল না। টাইমস অব ইন্ডিয়াকে অর্পিতা বলেছেন, ২০১২ সাল থেকে আমি বাংলাদেশে নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য নিয়ে লিখে যাচ্ছি। ২০১৪ সালে যোগ দিই নবযুগ ব্লগে। অপহরণ, ধর্ষণ এমন কি হত্যার হুমকি ছাড়াও জনসমক্ষে আমাকে হয়রান করা হয়েছে। উগ্রবাদী ও ক্ষমতাসীন দলের সদস্যরা আমাকে নির্যাতন করেছে। আমার লেখার জন্য ছোট বোনটিকেই হয়রান হতে হয়েছে।
অর্পিতা আরো বলেছিলেন, লেখালেখি শুরুর আগেই তার কঠোর পরীক্ষা শুরু হয়। তার দাবি, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের বলে এমনটা হয়েছে। অর্পিতা বলেছেন, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পর পরই আমি কম্পিউটার সায়েন্স ক্লাসে যোগ দিই।
কিন্তু সেখানেও আমাকে অনুসরণ করতো তারা। একদিন তারা আমার ক্লাসে প্রবেশ করলো এবং আমাকে যৌন নির্যাতন করলো।
এ সময় তাদের একজনকে আমি থাপ্পড় মেরেছিলাম। প্রতিশোধ নিতে আমার বাড়িতে হামলা চালানো হলো। আমার কর্মকা- নারীসুলভ নায় বলে বিচারের মুখোমুখি হতে হয়েছে। ব্লগ লেখা শুরুর পরই তাকে মোটরসাইকেলে করে অনুসরণ করতে শুরু করে দুর্র্বৃত্তরা। দৃশ্যত তাদের উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা।
অবশেষে জার্মান রাইটারস ইন এক্সাইল কর্মর্সচির অধীনে একজন ফেলো হিসেবে অর্পিতাকে আমন্ত্রণ জানানো হলো বার্লিনে। ফলে ২০১৭ সালের ডিসেম্বরে তিনি দেশ ছাড়েন।
নির্বাসনে থাকা আরেকজন ব্লগার বলেন, অর্পিতা হতাশাগ্রস্ত ছিলেন। নেত্রকোণা ফেলে আসা পরিবার নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকতেন তিনি। তাই ১২ই ডিসেম্বর রাতে তিনি একজন ব্লগারকে ফোন করেন। কিন্তু তিনি কোনো উত্তর দিতে সক্ষম হলেন না। পরের দিন সকালে ওই ব্লগার তাকে ফোন করেন। কিন্তু ফোনের কোনো উত্তর পেলেন না। এ অবস্থায় তিনি অর্পিতার এপার্টমেন্টে যান এবং দেখতে পান বাসার লাইট বন্ধ করা। ফলে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
এই ব্লগার বলেন, গত কয়েক বছরে অর্পিতা প্রচুর প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। নির্যাতিত হয়ে তিনি শেষ পর্যন্ত জার্মানিতে চলে যান। কিন্তু তাতে তিনি খুশি ছিলেন না।
কারণ, তিনি দেশে ফেলে এসেছেন পরিবার। ১২ই ডিসেম্বর নিজেকে একরকম অবরুদ্ধ করে রেখেছিলেন এবং কারো সঙ্গে কোনো যোগাযোগ করেন নি। অর্পিতা তার নিজের বোনকে নিয়ে উদ্বিগ্ন।
তিনি মনে করতে থাকেন যে, পরিবারের অন্যদেরকে করুণ পরিণতিতে ফেলে তিনি অপরাধ করেছেন। বুধবার তার এপার্টমেন্টে পাওয়া যায় মৃতদেহ। এখনও তদন্ত চলছে। তবে দেহ দেশে পাঠানো হবে না কি তা নিশ্চিত হওয়া যায় নি।