রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩০

দুজনে দ্বন্দ্ব তারপরও ক্রিসমাসে একসঙ্গে দুই রাজবধু

দুজনে দ্বন্দ্ব তারপরও ক্রিসমাসে একসঙ্গে দুই রাজবধু

শীর্ষবিন্দু নিউজ: কেট মিডলটন আর মেগান মারকেল। বৃটিশ রাজপরিবারের দুই বধু। কিন্তু তাদের মধ্যে বিরোধ রয়েছে। বড়দিন উপলক্ষে সেই বিরোধ তাদেরকে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন রাণী দ্বিতীয় এলজিাবেথ।

এ জন্যই তাদেরকে সান্দ্রিংহ্যামে চার্চে দেখা গেছে একসঙ্গে। এ সময় দু’জনে একে অন্যের দিকে তাকিয়ে হাসছিলেন। রানী দ্বিতীয় এলিজাবেথের নির্দেশে তারা জনসম্মুখে প্রদর্শন করেছেন তাদের মধ্যে কোন বিভেদ নেই। তাই তারা সেইন্ট মেরি ম্যাগডালেন চার্চে উপস্থিত হন একসঙ্গে বড়দিনের প্রার্থনায়।

কিছুদিন আগে তাদের মধ্যে ছিল চরম দ্বন্দ্ব। বিশ্ব মিডিয়াতেও সেই খবর প্রকাশ পায় ঘটা করে। রাজবধূ বলে কথা। তবে সেই বিভেদ ভুলে গিয়ে আবারও এক হলেন তারা। বড়দিনের উৎসবে একসঙ্গে দুই ব্রিটিশ রাজবধূ কেট ও মেগানকে দেখা গেছে।

এদিন সেন্ট মেরি ম্যাগডালেন চার্চ প্রাঙ্গণে কেট ও মেগানকে স্বাগত জানাতে ভিড় করেছিল সাধারণ মানুষ। তারা হাত নেড়ে হাসি মুখে সবাইকে অভিবাদন জানান।

প্রসঙ্গত, এ বছর ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক হলিউড তারকা মেগান মের্কেল। তার সঙ্গে বড় রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেটের সম্পর্ক ভালো নয় বলে সম্প্রতি গুঞ্জন ছড়ায়। এমনকি তারা বড়দিন একসঙ্গে পালন করবেন না বলেও গুঞ্জন ওঠে। তবে সেটি তারা মিথ্যা প্রমাণিত করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রানীর নির্দেশেই একসঙ্গে বড়দিন উদযাপনে বাধ্য হয়েছেন তারা। রাণী এলিজাবেথ বলে দিয়েছেন, কেট-মেগানের মধ্যে যতই দূরত্ব তৈরি হোক তা যেন জনসম্মুখে না দেখানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026