রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪

জানুয়ারিতেই ব্রেক্সিটের ওপর ভোটের আশা ইইউ’র

জানুয়ারিতেই ব্রেক্সিটের ওপর ভোটের আশা ইইউ’র

শীর্ষবিন্দু নিউজ: ইউরোপিয়ান বাজেট কমিশনার গুয়েনথার ওয়েটিংগার বলেন, আগামী জানুয়ারিতে ব্রিটেনের পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোটাভুটির সুযোগ এখনও রয়েছে।

বৃহস্পতিবার জার্মান সংবাদপত্র ফান্ক মিডিয়া গ্রুপ’কে ওয়েটিংগার বলেন, এটি এখন স্পষ্ট যে ব্রিটেনের জনগণ দায়সারাভাবে শেষ হওয়া ব্রেক্সিট চুক্তি কিংবা নতুন করে কোনও গণভোটের বিষয়ে একেবারেই আগ্রহী নয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে বেশ অনিশ্চিত সময় পার করছেন। মূলত, ব্রেক্সিট নিয়ে কোনও নির্দিষ্ট চুক্তিতেই পৌঁছুতে পারেননি তিনি।

তাছাড়া, তার নেতৃত্বের ওপর অনাস্থা ভোটের আয়োজনকে সাময়িক বাতিল করে দিয়েও বিষয়টি আরো জটিল করে তুলেছেন মে। আগামী ২৯ মার্চ ইইউ থেকে বেরিয়ে যেতে হবে যুক্তরাজ্যকে।

ওয়েটিংগার বলেন, জানুয়ারিতেই একটি কার্যকর ভোট ব্রিটেনের পার্লামেন্টে হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি না।

তবে, এটি নিশ্চিত যে দেশটির জনগণ নতুন গণভোট চায় না। আমি শুধু নিশ্চিতভাবে এটুকুই জানি, মার্চের শেষেই ব্রিটেনকে বেরিয়ে যেতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026