শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে এতদিন প্লাস্টিক ব্যাগে পণ্য নিতে হলে ৫ পেন্স দিতে হত। কিন্তু এখন থেকে এজন্যে দিতে হবে ১০ পেন্স। আগামী নতুন বছরের শুরু থেকে এ নতুন চার্জ আদায় করা হবে ক্রেতাদের কাছ থেকে।
ব্রিটেনে এতদিন প্লাস্টিক ব্যাগে পণ্য নিতে হলে ৫ পেন্স দিতে হত। কিন্তু এখন থেকে এজন্যে দিতে হবে ১০ পেন্স। আগামী নতুন বছরের শুরু থেকে এ নতুন চার্জ আদায় করা হবে ক্রেতাদের কাছ থেকে।
ব্রিটেনের সকল বিপনীবিতানকে এ নতুন চার্জ আদায়ের নির্দেশ দিয়েছেন দেশটির পরিবেশ মন্ত্রী মিখায়েল গোভ।
ব্রিটেনের আড়াই লাখ খুচরা বিক্রেতা যে প্লাস্টিক ব্যাগে পণ্য বিক্রি করে তার পরিমান সাড়ে ৩’শ কোটিরও বেশি। ব্রিটিশ মন্ত্রী মিখায়েল গোভ বলেন, ৫ পেন্স প্রতিটি প্লাস্টিক ব্যাগ বাবদ আরোপ করার পর এ উদ্যোগ বেশ ভালই কার্যকর হয়েছে।
তাই এখন ১০ পেন্স চার্জ ধরা হয়েছে যাতে প্লাস্টিকের ব্যাগের ব্যবহার আরো হ্রাস পায়। ৫ পেন্স আরোপ করার পর অন্তত ১৫’শ কোটি প্লাস্টিক ব্যাগ ব্যবহার হ্রাস পেয়েছে।