শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮

জাতীয় নির্বাচনে মধুর প্রতিশোধ নেবেন কামরান

জাতীয় নির্বাচনে মধুর প্রতিশোধ নেবেন কামরান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটে মধুর প্রতিশোধের অপেক্ষায় বদরউদ্দিন আহমদ কামরান। এবারের জাতীয় নির্বাচনের শুরুতে তিনি ৬ মাস আগের মাঠের প্রতিদ্বন্দ্বী মেয়র আরিফুল হক চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে মাঠে নেমেছিলেন।

এরই মধ্যে চষে বেড়িয়েছেন সিলেটের ৬টি আসন। করেছেন আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও প্রচারণা। নির্বাচনী প্রচারণা শেষ। কামরানও ঘাম ঝরানো প্রচারণা শেষ করে ক্ষান্ত হয়েছেন। এখন কেবল অপেক্ষা। এই অপেক্ষায় কামরান খুঁজছেন সুখ।

৬ মাস আগের প্রতিশোধ নিতে তিনি মুখিয়ে আছেন। সিলেট-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ড. একে আব্দুল মোমেনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তিনি। সিটি নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগের প্রার্থী কামরানের ওপরই ভরসা রেখেছিলেন দলের প্রার্থী মোমেন। এ কারণে কামরান সিলেট-১ আসনে নিজে থেকে প্রচারণা চালিয়েছেন।

তিনিই নন, তার স্ত্রী আসমা কামরান ও ছেলে ডা. আরমান শিপলুও প্রচারণার মাঠে ছিলেন সরব। তাদের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। ড. মোমেনের স্ত্রী সেলিনা মোমেনকে নিয়ে মাঠ চষে বেড়িয়েছেন আসমা কামরান।

সিটি নির্বাচনে হেরে যাওয়ার পর কামরানের অভিযোগ ছিল দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। দলীয় প্রধানের সঙ্গে দেখা করে তিনি সেই বিচার দিয়েছিলেন। এর ফলে সিলেটের তিন নেতা শোকজপ্রাপ্ত হন। এবারের নির্বাচনে কামরানকে নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই প্রশ্ন দেখা দিয়েছিল।

কিন্তু সব প্রশ্নের জবাব দিয়ে কামরান মাঠে নৌকার প্রার্থীর পক্ষে সরব ছিলেন। ড. মোমেনকে সঙ্গে নিয়ে তিনি চষে বেড়িয়েছেন সিলেট নগর। এতে করে নবাগত মোমেন ভোটের মাঠে পেয়েছের সাড়াও। শুধু সিলেট-১ আসনই নয় কামরান চষে বেড়িয়েছেন গোটা সিলেট জেলা। কখনো কখনো তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও। বুধবার রাতে কামরান প্রচারণায় চালিয়েছেন সিলেট-৪ আসনের প্রার্থী ইমরান আহমদের পক্ষে।

এ ছাড়া সিলেট-৩ আসনের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৬ আসনের প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিলেট-৫ আসনের প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের পক্ষে গ্রামে গ্রামে গিয়ে প্রচারণা চালিয়েছেন। প্রচারণার শেষ দিনে কামরান জানিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হাতে সিলেটের নৌকার দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি।

এবার মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। আশা করি মানুষ উন্নয়নের পক্ষ নিয়ে এবার নৌকায় ভোট দেবে। তিনি জানান- সিলেটের ৬টি আসনই এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ভোট প্রচারণায় কাজ করেছি। আশা করি আমরা এর সফলতা পাবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026