মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১

সৌদি আরবের ৩ কোটি হজযাত্রীর টার্গেট ২০৩০ সালে

সৌদি আরবের ৩ কোটি হজযাত্রীর টার্গেট ২০৩০ সালে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হজ ও উমরা মিলিয়ে ২০৩০ সাল নাগাদ অন্তত ৩ কোটি হজযাত্রীর টার্গেট নিয়ে বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি আরব।

যোগাযোগ অবকাঠামো থেকে শুরু করে হোটেল, রিসোর্টসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকান্ডের এ ধরনের উদ্যোগের নাম দেয়া হয়েছে ওপেন স্কাইস পলিস।

সৌদির হজমন্ত্রী মোহাম্মদ সালে বেনতেন ও সিভিল এ্যাভিয়েশন প্রধান আব্দুল হাকিম মোহাম্মদ আল–তামিমি বলেছেন ২০৩০ ভিশনের অংশ হিসেবেই এসব উদ্যোগ বাস্তবায়ন চলছে। আরব বিজনেস

হাজিদের সৌদি আগমনের পর বিমান সংখ্যা বৃদ্ধি ছাড়াও সস্তায় যাতায়াতের জন্যে রেলখাতে ব্যাপক বিনিয়োগ করছে সৌদি আরব। বেসরকারি খাতকে এধরনের বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে।

একই সঙ্গে কম খরচে সৌদিতে থাকার সুবিধা নিশ্চিত করে অধিক হজযাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্যে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026