রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬

নতুন বছরে লর্ড ফ্রাউডের পোর্টল্যান্ড প্যালেসে যৌনতার পার্টি

নতুন বছরে লর্ড ফ্রাউডের পোর্টল্যান্ড প্যালেসে যৌনতার পার্টি

শীর্ষবিন্দু নিউজ: পশ্চিম লন্ডনের পোর্টল্যান্ড প্যালেস। সেখানে ২ কোটি পাউন্ডের বাড়িতে ইংরেজি নতুন বছরে রগরগে এক যৌনতার পার্টি আয়োজন করেছিলেন লর্ড ফ্রাউড এডি ডেভেনপোর্ট। তাতে যোগ দিয়েছিলেন তিন যুবতী।

আর সেই সঙ্গ ভোগ করেছেন কয়েক ডজন পুরুষ। বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় চারদিকে হইচই পড়ে গেছে। প্রকাশ হয়ে পড়েছে ওই পার্টির রগরগে সব দৃশ্য। সব দোষ ওই দ্বাররক্ষীর। বেচারাকে কেউ একজন হত্যা করেছে।

আর তা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এসব কাহিনী। আর তাতে ধরা পড়ে গেছেন লর্ড ফ্রাউড। তাকে ইংল্যান্ডের প্রতারক, উচু দরের মানুষ ও প্রপার্টি ডেভেলপার হিসেবে আখ্যায়িত করা হয়। তার পুরো নাম এডওয়ার্ড ওরমাস শেরিংটন ডেভেনপোর্ট। তিনি স্বঘোষিত লর্ড। তাকে ডাকা হয় ফাস্ট এডি হিসেবে। সম্পদশালী টিনেজারদের নিয়ে বিতর্কিত গ্যাটেক্রাশার বল আয়োজনের কারণে তিনি ১৯৮০র দশকে ব্যাপক সুখ্যাতি পান।

কিন্তু সেই ব্যক্তি এবার নিজের বাসভবনে আয়োজন করে বসলেন নতুন বছরের সেক্স পার্টি। সেখানে একজন দ্বাররক্ষী নিহত হওয়ার পর তদন্ত শুরু হয়। তাতে দ্য সানের তদন্তে দেখা যায়, পশ্চিম লন্ডনের পোর্টল্যান্ড প্যালেসে তিনি আয়োজন করেছিলেন ওই পার্টি। তবে তার আগে পাশেই পার্ক লেনে ছুরিকাঘাতে নিহত হন তার দ্বাররক্ষী তুদোর সিমিওনোভ।

এরপরই দ্রুততার সঙ্গে তিনি ওই পার্টি আয়োজন করে বসেন। এখনও হত্যাকান্ডের ওই স্থানটি ঘেরাও করে রেখেছে পুলিশ। কিন্তু এর থেকে অল্প দূরেই শুরু হয়ে যায় আলোআধারির ওই খেলা। সেখানে তিন ঘন্টার জন্য বসে সেক্স পার্টি। প্রতিজন যুবতীকে দেয়া হয় ১০০ পাউন্ড করে। সেখানে যে ভিডিও পাওয়া যায় তাতে দেখা যায়, একজন যুবতী রতিক্রিয়ায় রত। একজন নগ্ন অবস্থায় হেঁটে যাচ্ছেন। এমন ভিডিও প্রকাশ হয়ে পড়েছে মিডিয়ায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026