মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:২২

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক: বিভেদ ভুলে এক হওয়ার প্রার্থনা

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক: বিভেদ ভুলে এক হওয়ার প্রার্থনা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদি আরব থেকে: লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক। চারদিক মুখরিত এখন এই ধ্বনিতে। আর কিছুক্ষণের মধ্যে (সৌদি সময় আজ দিনের শুরুতে) আরাফাতের ময়দানে জমায়াত হবেন হজপালনকারীরা। বিভেদ ভুলে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা জানালেন হজ পালনরত ১৪ লাখ মুসল্লি।

লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক- হে আল্লাহ, তোমার ডাকে আমি হাজির ধ্বনিতে ভোর থেকে মিনা থেকে আরাফাতের ময়দানে রওনা হতে শুরু করে মুসল্লিরা। মিনায় আনুষ্ঠানিকতা শুরু হলেও আরাফাতের ময়দানে কার্যক্রমকেই হজের মূল অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ১৪শ’ বছরেরও বেশি সময় আগে এ আরাফাতের ময়দানেই বিদায়ী হজের ভাষণ দেন হজরত মুহাম্মদ (সা.)।

হাজিরা এখন তারা অবস্থান করছেন মিনায়। হজের মুল আনুষ্ঠানিকতার অংশ হিসাবে তারা গতকালই মিনায় পৌঁছেন। এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং রাত্রিযাপন শেষে সকালে তারা আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে এক আযানে যোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন।

ইতোমধ্যে (সকালে) যাত্রার আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে। দুপুর ১২টা ১৬ মিনিটে আরাফায় অবস্থিত মসজিদে নামিরাহ থেকে বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক খুৎবা পাঠ করবেন সৌদি গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শেখ। আরাফাত ময়দানে সারাদিন অবস্থান শেষে সন্ধ্যায় তারা মুজদাফিলার উদ্দেশ্যে রওনা দেবেন। এখানে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে তারা আবার ফিরে যাবেন মিনায়। সেখানে জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। পরদিন সকালে শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপ করবেন।

পরে পশু কোরবানির পর পুরুষরা মাথা মণ্ডনের মধ্য দিয়ে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন। তবে পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। তারা এখন অপেক্ষায় আছেন সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। সারা বিশ্ব থেকে এবার হজ পালনে এসেছেন ২০ লাখেরও বেশি মুসল্লী। তাদের সেবা দেয়ার জন্য সর্বত্রই সৌদি সরকারের ব্যাপক প্রস্তুতি চোখে পড়ছে। মক্কা, মিনা ও আরাফাতের ময়দানে হাজিদের বিনা মূল্যে খাবার, বিশুদ্ধ পানিসহ সব সুবিধা দেয়া হচ্ছে। বেসরকারিভাবে বিভিন্ন এনজি ছাড়াও ব্যক্তি প্রতিষ্ঠানও হাজিদেও সেবায় এগিয়ে এসেছে।

১১৮টি দেশ থেকে সৌদি আরবে সমবেত মুসল্লিরা সোমবার আরাফাতের ময়দানে হজের মূল অনুষ্ঠানে অংশ নেন। দিনভর ইবাদত-বন্দেগির সঙ্গে হজের খুতবা শোনার পাশাপাশি জোহর ও আসর নামাজ আদায় করেন তারা। খুতবায় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ সিরিয়ায় ভ্রাতৃঘাতী লড়াইয়ের প্রেক্ষাপটে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বলে আরব নিউজের খবরে বলা হয়েছে। শেখ আবদুল আজিজ বলেন, আপনাদের মনে রাখা উচিত, তোমাদের শত্রুরা তোমাদের ক্ষতি করার জন্য তৈরি আছে। তারা আপনাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। তাদের মোকাবেলার এখনি সময়।

ইবাদত-বন্দেগিতে মিনায় রাত কাটানোর পর আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির করেন তারা। নামাজ পড়েন জামায়াতের সঙ্গে। এরপর হজের মূল আনুষ্ঠানিকতার জন্য ভোরে মিনা থেকে যাত্রা করেন ১০ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে। এর আগে মক্কা নগরীর কাবা শরিফ থেকে রওনা হয়ে পাঁচ কিলোমিটার দূরে মিনায় জড়ো হন ১৪ লাখ মুসল্লি, যার মধ্যে প্রায় ৮৮ হাজার গেছেন বাংলাদেশ থেকে।

শুভ্র সেলাইবিহীন এক কাপড়ে মুসল্লিরা আরাফাতের ময়দানে দিনভর ইবাদত-বন্দেগির পর মিনায় ফেরার পথে সন্ধ্যায় মুজদালিফায় মাগরিব ও এশার নামাজ পড়বেন। মুজদালিফায় রাতে থাকার সময় পাথর সংগ্রহ করবেন তারা, যা মিনার জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে। মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে মুসল্লিরা মিনায় ফিরে শয়তানকে (প্রতীকী পাথর ছুড়বেন। কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করার পর সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফ করে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

এই বছর হজ পালনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। সৌদি কর্মকর্তারা বলছেন, হজ সুষ্ঠুভাবে পালনের জন্য সব ব্যবস্থাই নেয়া ছিল। এবার হজ পালন করতে যাওয়া মুসল্লির সংখ্যা গতবারের অর্ধেকে নেমে এসেছে। প্রধান মসজিদে সংস্কার কাজ চলায় এবার সৌদি কর্তৃপক্ষই কম মুসল্লিকে হজের অনুমতি দিয়েছে। এ কারণে স্থানীয়দের হজ পালনেও এবার নিরুৎসাহিত করা হয়েছে বলে মক্কার গভর্নর প্রিন্স খালেদা আল ফয়সাল জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026