রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ড্রোন আতংকে ১ ঘন্টা পর বিমান চলাচল শুরু

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ড্রোন আতংকে ১ ঘন্টা পর বিমান চলাচল শুরু

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের গেটউইকের পর এবার একই শহরের সর্বাধিক ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে সন্দেহভাজন একটি ড্রোন দেখা গেছে।

স্থানীয় সময় মঙ্গলাবর সন্ধায় হিথ্রোর রানওয়ের পাশে ড্রোনটি চোখে পড়লে বিমান উড্ডয়ন স্থগিত করা হয়। পরে নিরাপত্তা বাহিনীর ঘটনাস্থলে পৌঁছে অন্তত এক ঘন্টা পর ফ্লাইট পুনরায় চালু করে। বিবিসি

হিথ্রো বিমানবন্দরের দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দু:খিত, যে সকল যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে প্রশাসন ক্ষমাপ্রার্থী। বিষয়টি এখন পুলিশের তত্ত্বাবধানে রয়েছে তারা এটি তদন্ত করছে। তবে ড্রোন চোখে পড়ার পর বড় ধরণের হুমকির আশঙ্কায় সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছিলো বলে একজন মুখপাত্র জানিয়েছেন।

স্থানীয় সময় সন্ধা ৫:০৫টার দিকে ড্রোনটি চোখে পড়ে বলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটান পুলিশ।

উল্লেখ্য, গত মাসে লন্ডনের গেটউইক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন চোখে পড়ায় অন্তত ৩ দিন ফ্লাইট স্থগিত ছিলো। পরে ড্রোনের পাইলটসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিলো। তবে ঠিক কি কারণে সেই ঘটনাটি ঘটনানো হয়েছিলো তা স্পষ্ট করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026