শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩

লন্ডনের কেমডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের সম্পর্কন্নয়নে সভা অনুষ্ঠিত

লন্ডনের কেমডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের সম্পর্কন্নয়নে সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের কেমডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথ এলাকার প্রবাসীদের মধ্যে একে অপরের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করনের লক্ষ্যে ৮ জানুয়ারী মঙ্গলবার লন্ডনের কুইন্স ক্রিসেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন ময়নুল ইসলাম। মুহিব উদ্দিন চৌধুরীর উদ্যোগে ও আলহাজ আনর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মোহাম্মদ দৌলত হোসেন, ময়না মিয়া (আব্দুল করিম), আলকাছ আলী, মো: নূর আলী, হাফিজুর রহমান, আরশ আলী, মো: দুলাল উদ্দিন, এম আব্দুর রহমান, মো: ময়নুল ইসলাম, মো: হিরণ মিয়া, আব্দুল মুকিত চৌধুরী, নুরুজ আলী ও নুরুল ইসলামসহ আরো অনেকে।

উক্ত সভায় কেমডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করণ, একে অপরের প্রতি ভ্রাতৃত্বমুলক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে সবাই নিজ নিজ মতপ্রকাশ করেন এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রাখতে একমত পোষণ করেন এবং বক্তারা এই সভা আয়োজনে সভার উদ্যোগেতাকে প্রশংসা ও ধন্যবাদ জানান l

এছাড়া সভায় দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সবাই অত্যন্ত সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে খোলামেলাভাবে আলোচনা করেন। আগামী ২০শে জানুয়ারী পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সবাই নৈশ ভোজে অংশ নেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026