মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৪

জনশূন্য সপ্তাশ্চর্যের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার

জনশূন্য সপ্তাশ্চর্যের বিশ্বখ্যাত আইফেল টাওয়ার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের বিখ্যাত স্থাপনাসমূহের একটি ফ্রান্সের রাজধানী প্যারিসের সুউচ্চ আইফেল টাওয়ার। টেলিফোনে একটি হুমকির পর গতকাল বিকালের দিকে আইফেল টাওয়ার থেকে পর্যটক ও স্থানীয় ভ্রমণকারীদের সরিয়ে নেয়া হয়। সম্পূর্ণ খালি করে ফেলা হয় স্থাপনাটি ও এর চারপাশ। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে নিñিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন। তবে টেলিফোন হুমকি দেয়া কলটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রাথমিকভাবে প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সপ্তাশ্চর্যের মূল তালিকায় স্থান না পেলেও, পরবর্তীতে সপ্তাশ্চর্যের আরও বেশ কিছু তালিকা প্রণীত হয়। তার মধ্যে আইফেল টাওয়ার একটি। ফ্রান্সে যে ঐতিহাসিক স্থান ও স্থাপনাসমূহ দেখতে পর্যটকদের আনাগোনা, তার মধ্যে আইফেল টাওয়ার শীর্ষে। শুধু ফ্রান্স কেন, বিশ্বের মধ্যে আইফেল টাওয়ার সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণকারী স্থাপনা। আইফেল টাওয়ারে প্রতিদিন ৩২ হাজার পর্যটক বেড়াতে যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026