শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে এবার কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে ন্যাদারল্যান্ডস ভিত্তিক বৈদ্যুতিক প্রযুক্তি কোম্পানি ফিলিপস। এতে দেশটিতে অবস্থিত ফিলিপসের একমাত্র কারখানাটির ৪শ কর্মী চাকুরি হারাতে যাচ্ছেন।
তবে এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিটের সরাসরি সম্পর্ক নেই বলে কোম্পানিটির একজন মুখপাত্র জানিয়েছেন।
২০২০ সালের মধ্যে ব্রিটেনে অবস্থিত ফিলিপসের কারখানাটি বন্ধ করা হবে। এটি কোম্পানির বিশ্বব্যাপী কারাখানা হ্রাস নীতিরই একটি পদক্ষেপ।
বিভিন্ন দেশে ফিলিপসের মোট ৫০ টি কারখানা আছে, এর মধ্যে অন্তত ২০ টি কমিয়ে ৩০ টিতে হ্রাস করা হতে পারে বলে বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক অনেক সমস্যার কারণে ফিলিপস ক্ষতির মুখে পতিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কোম্পানিটি বহুবিধও অনিশ্চয়তা ও বাধা-বিপত্তির কারণে উৎপাদন হুমকিতে পড়তে পারে।
যেহেতু ফিলিপস ব্রিটেনে শিশুদের স্বাস্থ্য সেবা সংক্রান্ত পণ্য উৎপাদন করে এবং তা ইউরোপের অন্যান্য রাষ্ট্রে রপ্তানি করে সেহেতু ব্রেক্সিট একধরণের সমস্যা হয়ে দাঁড়াবে।
তাই এই শাখাটি বন্ধ করে নেদারল্যান্ডসে স্থানান্ত করা হবে, যেখানে ইতোমধ্যেই নতুন করে ২ হাজার কর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে একজন মুখপাত্র জানিয়েছে।