শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে প্রবাসীদের নিয়ে গঠিত সামজিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সার্বিক আয়োজনে এনআরবি ডে পালনের উদ্যেগ নেয়া হয়েছে।
আর এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের নবনির্বাচিত এমপি ডক্টর একে আবদুল মোমেন। মঙ্গলবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সী হলে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এসব তথ্য জানানো হয়।
সংগঠনের চেয়ারম্যান আশিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনছারের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আনিসুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সিনিয়র ভাইস চেয়ার জাহাঙ্গীর খান, ভাইস চেয়ার আবদুল বারি, মানিকুর রহমান, ফয়জুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মুনিম, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, ট্রেজারার আবদুল হালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জয়নাল খান, মেম্বারশীপ সেক্রেটারী ফয়সল আলম, আইন বিষয়ক সম্পাদক নিল মনি সিং, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সদস্য মুজির উদ্দিন, আবুল মিয়া, জাহাঙ্গীর আলম, সালামত আলী, নাজির আলী, সালিক মিয়া, শামীমা বেগম মিতা, মোহাম্মদ শফিক, আকলুস আলী, শফিক মিয়া প্রমুখ।
একই সভায় সংগঠনের পেট্রন ডক্টর এ কে আবদুল মোমেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানানো হয়। এ সময়
তারা বলেন, জনাব আবদুল মোমেন সিলেটের কৃতি সন্তান ও একজন অভিজ্ঞ কূটনীতিক। তার হাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ন্যস্থ করায় তার কূটনৈতিব অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে আরো এগিয়ে যাবে।
সভায় বক্তারা বলেন, ডক্টর এ কে আব্দুল মোমেন একজন সৎ অভিজ্ঞ ও দেশ প্রেমিক ব্যক্তিত্ব। তার মধ্যে পাওয়া যায় কোটি কোটি প্রবাসীদের বাসনার প্রতিধ্বনি। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ তাঁর মতো একজন অভিজ্ঞ ব্যাক্তিকে পেট্রন বা পৃষ্টপোষক পেয়ে খুবই আনন্দিত।
বক্তারা তাদের আশা ব্যক্ত করে বলেন, তার হাত ধরে বাংলাদেশে প্রবাসী হয়রানি স্থায়ীভাবে বন্ধ হবে ও প্রবাসীদেরকে তাদের ন্যায্য অধিকার আদায়ে তার সহযোগিতা অব্যাহত থাকবে।
উক্ত সভায় এনআরবি ডে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয় সারাবিশ্বে একসাথে এনআরবি ডে উদযাপনের ব্যাপারে সংগঠনের পেট্রন ডক্টর একে আবদুল মোমেন সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।