শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: গত বছর দুবাইতে নতুন বাণিজ্যপ্রতিষ্ঠানের লাইসেন্স সংগ্রহে শীর্ষ ১০টি দেশের নাগরিকদের মধ্যে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশিরা।
এ তালিকায় প্রথমে ভারত এরপর পাকিস্তান, মিসর, চীন, ব্রিটেন, সৌদি আরব, বাংলাদেশ, জর্ডান, কানাডা ও ফিলিপাইন শীর্ষ দশে অবস্থান করছে। অর্থাৎ এসব দেশের উদ্যোক্তারা নতুন বাণিজ্য প্রতিষ্ঠানের জন্যে লাইসেন্স সংগ্রহ করেছে।
দুবাইতে বাণিজ্য রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন হয়েছে গত বছর ১ লাখ ২৮ হাজার ৯৬৫টি এবং প্রাথমিক অনুমোদ পেয়েছে ২৪ হাজার ৮৫৯টি। এধরনের লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে দুবাই কৃর্তপক্ষ ৬৩.২ শতাংশ অনুমোদন দিয়েছে বাণিজ্যিক, সাড়ে ৩৪ শতাংশ পেশাগত ও ১.১ শতাং পর্যটন খাতের।
দুবাইয়ের বিজনেস ম্যাপ ডিজিটাল প্লাটফরম এধরনের তথ্য দিয়ে বলছে সেখানকার নারী উদ্যোক্তাদের অংশীদারিত্ব আরো বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালে নারীদের অংশীদারিত্ব বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানে ছিল ১২ শতাংশ যা গত বছর বৃদ্ধি পায় ২২.২ শতাংশ।