শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩

লন্ডন ক্যামডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথবাসীর সভা অনুষ্ঠিত

লন্ডন ক্যামডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথবাসীর সভা অনুষ্ঠিত

লন্ডনের ক্যামডেন কাউন্সিলে বসবাসরত বিশ্বনাথ এলাকার প্রবাসীদের মধ্যে একে অপরের সাথে পরিচয় ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করনের লক্ষ্যে ২৮ জানুয়ারী লন্ডনের কুইন্স ক্রিসেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় l

মুহিব উদ্দিন চৌধুরীর উদ্যোগে ও পরিচালনায় আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন আলহাজ আনর মিয়া, আলহাজ আব্দুল নূর, মো: জুনাব আলী, মোহাম্মদ দৌলত হোসেন, আলহাজ ময়না মিয়া(আব্দুল করিম), মো: নূর আলী, হাফিজুর রহমান, আলহাজ আরশ আলী, মো: দুলাল উদ্দিন, এম আব্দুর রহমান, মো: ময়নুল ইসলাম, ফারুক মিয়া, মো: হিরণ মিয়া, আনোয়ার আলী, মুজাহিদ আলী, মো আনোয়ার আলী (দৌলতপুর), শাহিনুর রহমান, আশিক আলী ও নুরুল ইসলাম।

সভায় বক্তারা ক্যামডেনে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করণ ও মিল-মহব্বত মজবুত করার লক্ষ্যে সবাই নিজ নিজ মতপ্রকাশ করেন এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান রাখতে একমত পোষণ করেন l

এ ছাড়া সভায় দেশ এবং বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে সবাই অত্যান্ত সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে খোলামেলা ভাবে আলোচনা করেন।

সভায় ক্যামডেন এলাকার বিশ্বনাথ প্রবাসীদের নিয়ে বিশ্বনাথ এসোসিয়েশন ইন কেমডেন নামে একটি সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হয় করার জন্য সবাই উৎসাহ ও সম্মতি প্রকাশ করেন এবং পরবর্তী সভায় এই বিষয়ে আরো আলোচনার সিদ্দান্ত হয়।

সভায় পবিত্র কুরআন তেলওয়াত করেন মো: দুলাল উদ্দিন। সভায় আলহাজ আব্দুল নূরের পরিচালনায় বিশ্বের সকল মুসলমানদের জন্য দোআ করা হয়।

আগামী ১১ মার্চ পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে সবাই নৈশ ভোজে অংশ নেন।

– সংবাদ বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026