শিহাবুজ্জামান কামাল: রোববার ১০ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি কমিউনিটি হলে ‘বাংলাদেশ জার্নলিস্ট এসোসিয়েশন ইউকে’র কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কর্মতৎপরতা ও আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় বিভিন্ন বিষয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযুদ্ধা এম এ মান্নান, কমিউনিটি নেতা মাওলানা রফিক আহমদ রফিক, সাংবাদিক বদরুজ্জামান বাবূল, লেখক ও কলামিস্ট রায়হান আহমদ তাফাদার, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাই, সাংবাদিক আফসার উদ্দিন, হাজী ফারুক মিয়া, মোঃ আবুল মিয়া, সৈয়দা নাসিম কুইন প্রমুখ।
সভায় বক্তারা সংগঠনের কাজকে আরো গতিশীল করতে সবাইকে কাজ করার আহবান জানানা হয়।