শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ক্ষমতাসীন কনসারভেটিভ এমপিদের ব্যক্তিগত চিন্তা–ভাবনা দূরে সরিয়ে রেখে সংসদের নিম্নকক্ষে তার ব্রেক্সিট প্রস্তাবনাকে সমর্থন দেয়ার আহবান জানিয়েছেন।
করজারভেটিভ পার্টির ৩১৭ জন সংসদ সদস্যকে লেখা এক চিঠিতে মে বলেন, ব্রেক্সিট ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিহাসই বিচার করবে।
আগামী সপ্তাহেই মে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জীন–ক্লদে জাঙ্কার এর সাথে সাক্ষাৎ করতে ব্রাসেলস যাবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।
এছাড়াও শীঘ্রই তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের নেতাদের সাথে কথা বলবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।
বৃটিশ প্রধানমন্ত্রীও নর্দান আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যেকার ব্রেক্সিট পরবর্তী সীমান্ত জটিলতা কমানো চেষ্টা করছেন। মূলত তার এই নীতির বিপক্ষে নিজ দলের একটি বড় অংশ অবস্থান নিয়েছে।
নিম্নকক্ষে ব্রেক্সিট কৌশল নির্ধারণ সংক্রান্ত একটি ভোট পরাজয়ের প্রসঙ্গ টেনে সেদিন বেশ কিছু এমপির অনুপস্থিত থাকাকে হতাশাজনক বলে আখ্যায়িত করেন।
বিবিসির রাজনৈতিক প্রতিবেদক বেন রাইট এ চিঠি প্রসঙ্গে বলেন, ‘মে’র চিঠিতে ব্রেক্সিট চুক্তি সম্পাদনে তার কৌশলের পরিবর্তন আনার কোনো ইঙ্গিত দেননি।’