বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫

ভিয়েতনামে পৌঁছেছেন কিম জং উন

ভিয়েতনামে পৌঁছেছেন কিম জং উন

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: ভিয়েতনামে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেপর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মঙ্গলবার তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। তিনি উত্তর কোরিয়া থেকে সরাসরি ট্রেনে করে ভিয়েতনামে এসেছেন।

এ জন্য তাকে পাড়ি দিতে হয়েছে চীনের মধ্যে থাকা দীর্ঘ পথ। কয়েক হাজার কিলোমিটারের এই যাত্রা সমাপ্ত হয় ভিয়েতনামের সীমান্তবর্তী রেল স্টেশন ডং ডাং-এ। এ খবর দিয়েছে আল-জাজিরা।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে শুভেচ্ছা ও স্বাগত জানাতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ভিয়েতনামের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তাকে লাল গালিচা শুভেচ্ছা জানানো হয়। এরপর দেয়া হয় গার্ড অব অনার।

হাত নেরে হাসিমুখে একে একে এসব সম্মান নিতে থাকেন কিম। রেল স্টেশন ও রাস্তায় সর্বত্র উত্তর কোরিয়া ও ভিয়েতনামের পতাকা লাগানো হয়। চীনের বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা মাও সে তুং এর বিখ্যাত মাও স্যুট পরেই ট্রেন থেকে নামেন কিম। ঠান্ডা ও বৃষ্টির মধ্যেই কিমকে সম্মান জানাতে আসেন অনেক মানুষ। হাত নেরে কিম তাদের অভিবাদন গ্রহন করেন।

এরপর সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রেল স্টেশন ছারেন কিম। সীমান্তবর্তী এ শহর থেকে তিনি যাচ্ছেন ১৭০ কিলোমিটার দূরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026