রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০

ডিভোর্সের আগেই একা হয়ে পড়ছেন তেরেসা মে

ডিভোর্সের আগেই একা হয়ে পড়ছেন তেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট প্রশ্নে কেউ আবেগে চলছেন, কেউ আবার দলের নেতাকে দোষারোপের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি নিজের আবেগকে প্রশ্রয় দিচ্ছেন না।

এখন পর্যন্ত দুর্বলতার রেশ মাত্রও প্রকাশ করেননি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের ডিভোর্স (বিচ্ছেদ) কার্যকরে তিনিই সবচেয়ে বেশি মরিয়া।

বিচ্ছেদ–পরবর্তী পথচলা নির্ধারণে বারবার ইইউ’র দরজায় আসা–যাওয়া করছেন প্রধানমন্ত্রী। পাচ্ছেন না দলের মন্ত্রী–এমপিদের সহায়তা। ডিভোর্সের আগেই একা হয়ে পড়ছেন তেরেসা। একে একে দূরে সরে যাচ্ছেন তার কাছের বন্ধুমহলের মন্ত্রী–এমপিরা।

বুধবার তিন এমপির পদত্যাগ তেরেসাকে ব্যথিত করেছে। এর আগে ফিলিপ লি ও জাস্টিন গ্রিনিংয়ের মন্ত্রিসভা থেকে পদত্যাগ তাকে চরম কষ্ট দিয়েছিল।

বিবিসি জানায়, ওয়েস্টমিনিস্টারে লি ও গ্রিনিং ছিলেন প্রধানমন্ত্রী তেরেসার খুব কাছের বন্ধু। জুলাই মাসে পদত্যাগের আগে তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন তেরেসা। কিন্তু রাজি হননি সাবেক আইনমন্ত্রী লি।

গত ২৪ ঘণ্টায় লি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ব্রান্ডন লুইস ও চিফ হুফপ?ইফ জুলিয়ান স্মিথের কাছ থেকে কয়েকটি এসএমএস পেয়েছেন। তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিটের আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে। লি’র কয়েকটি সূত্র বলছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। সংশোধিত ব্রেক্সিট চুক্তি নিয়ে বুধবার পার্লামেন্টে আরেকটি ভোট হওয়ার কথা রয়েছে।

মে পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তিটি অনুমোদন করিয়ে নিতে না পারলে শেষ পর্যন্ত ব্রেক্সিটে বিলম্ব করতে হবে। নতুবা ২৯ মার্চের মধ্যে কোনো চুক্তি ছাড়াই ইইউ থেকে বিচ্ছেদের পথে হাঁটতে হবে যুক্তরাজ্যকে। কিন্তু চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে ক্ষমতাসীন টরি দলের এমপিরা।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্টিট এক বিবৃতিতে হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, চুক্তিহীন ব্রেক্সিট আটকাতে বিদ্রোহ প্রকাশ করতে যাবেন কয়েকডজন এমপি। দলের সহকারী চেয়ারম্যান অ্যান্ড্রিউ পার্সি বলেন, ৩০ জনেরও বেশি এমপি চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে প্রস্তুত। ব্রেক্সিট ইস্যুতে বহু সহকর্মী তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে চাইছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026