শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭

বিকাশের নামে প্রতারণা: মুয়াজ্জিনের টাকা নিয়ে উধাও

বিকাশের নামে প্রতারণা: মুয়াজ্জিনের টাকা নিয়ে উধাও

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ছাতকে এক প্রতারকের খপ্পড়ে পড়ে নিজের বিকাশ একাউন্টের ৫হাজার টাকা খুইয়েছেন ক্বারি আলী আকবর নামের এক মুয়াজ্জিন।  তিনি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাতগাঁও গ্রামের আখদ্দুস আলীর পুত্র ও পার্শ্ববর্তী গ্রাম মামদপুর জামে মসজিদের মুয়াজ্জিন।

সোমবার সকালে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে অপরিচিত মোবাইল নাম্বার থেকে একটি কল আসে। কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে ‘বিকাশ’ কার্যালয়ের কর্মকর্তার পরিচয় দিয়ে তার একাউন্টে ত্রুটি আছে বলে জানায় ওই প্রতারক। একাউন্টের ত্রুটি সারাতে তার মুঠোফোনে একটি পিন নাম্বার যাবে এবং ওই নাম্বারটি দিলে আবার ওই একাউন্ট ঠিক করে দেয়া হবে বলে জানায়।

এরপর মুয়াজ্জিনের মোবাইলে একটি এসএমএস’র মাধ্যমে পিন নাম্বার আসলে ওই নাম্বারটি অপর প্রান্তে থাকা প্রতারককে দেন মুয়াজ্জিন। পরে দেখতে পান তার একাউন্টে থাকা ৫হাজার টাকা ০১৪০১৮৬৫৪২৩ নাম্বারে সেন্ড মানি হয়ে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026