রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

পাউন্ডের দর হ্রাস ব্রেক্সিট অনিশ্চয়তায়

পাউন্ডের দর হ্রাস ব্রেক্সিট অনিশ্চয়তায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ডলার ও ইউরোর তুলনায় ব্রিটিশ পাউন্ডের দরে আরো পতন হয়েছে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বেক্সিট ইস্যুতে ভোটে হেরে যাওয়ার পর পাউন্ডের দর হ্রাস পেতে থাকে।

এক পাউন্ডের বিপরীতে ১.১৫৭৫ ইউরো ও ১.৩১১৯ ইউরো লেনদেন হার চলতে থাকে আন্তর্জাতিক লেনদেনে। ব্লুমবার্গ বলছে ব্রেক্সিট ভোটে থেরেসা মে হেরে যাওয়ার পর পাউন্ডের ওপর ফের আস্থা কমে যেতে শুরু করেছে। দিন কয়েক আগে এক পাউন্ডের বিনিময়ে ১.১৬১৫ ইউরো ও ১.৩১১৯ ডলার পাওয়া যেত।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাউন্ডের তুলনায় ইউরো ও ডলারের দর বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং তা গত ২২ মাসে আন্তর্জাতিক লেনদেনে পাউন্ডের এ হার সর্বনিম্নে নেমেছে। দি সান

এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট অচলাবস্থা নিয়ে যুক্তরাজ্যে বিনিয়োগ গত একবছরে অনেক কমে গেছে। এক গবেষণা দেখা গেছে যে, ব্রেক্সিট নিয়ে কোনও চুক্তি না হলে যুক্তরাজ্যের জিডিপি ৮% নেমে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026