বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৫

নিউজিল্যান্ডে হামলা নিয়ে বিষ্ময়করভাবে নিরব ট্রাম্প

নিউজিল্যান্ডে হামলা নিয়ে বিষ্ময়করভাবে নিরব ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

কিন্তু এত বড় ঘটনার পরেও বিষ্ময়করভাবে চুপ রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত নিন্দা জানানো বা কোনো ধরনের বক্তব্য ও টুইট করা থেকে বিরত রয়েছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

এ হামলার পরেও টুইট করেছেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু এ বিষয়ে তিনি কিছু লেখেননি। এমনকি হোয়াইট হাউজের কর্মকর্তারাও কোনো বিবৃতি কিংবা টুইট দেননি। শুধু নিউজিল্যান্ডে কার্যরত মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ক্রাইস্টচার্চে যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। আমরা আমাদের কিউই বন্ধুদের পাশে আছি এবং আমাদের প্রার্থনা সবসময় তোমাদের পাশে থাকবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026