রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১

তিন মাসের জন্য ব্রেক্সিট স্থগিতের অনুরোধ জানাবেন তেরেসা মে

তিন মাসের জন্য ব্রেক্সিট স্থগিতের অনুরোধ জানাবেন তেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানাবেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

এমন বিলম্বের জন্য তিনি বৃটিশ জনগণের কাছে ব্যক্তিগত অনুশোচনা প্রকাশ করেছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে তার সরাসরি ব্রেক্সিট বিলম্বের অনুরোধ জানানোর কথা।

আগামী ২৯ শে মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা বৃটেনের। কিন্তু অনাকাঙ্খিত ঘটনায় বার বার পার্লামেন্টে পরাজিত হওয়ার ফলে তেরেসা মে সেই প্রক্রিয়া নিয়ে সামনে এগুতে পারছেন না।

নতুন করে ব্রেক্সিট চুক্তির সংশোধন করতে তার সময়ের প্রয়োজন। তাই ব্রেক্সিট বিলম্বিত করার আহ্বান জানানোর কথা তার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও অনলাইন ডেইলি মেইল।

বেশ কয়েকজন মন্ত্রী তেরেসা মে’কে ব্রেক্সিট বিলম্বিত করার বিষয়ে সতর্ক করেছেন। তারা বলেছেন, ব্রেক্সিট বিলম্বিত করার মাধ্যমে বৃটেনকে যদি দীর্ঘ সময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাখার উদ্যোগ নেয়া হয় তাহলে তারা তেরেসা মের সরকার থেকে পদত্যাগ করতে প্রস্তুত।

মঙ্গলবার এ বিষয়ে  হাউস অব কমন্সে এ বিষয়ে জরুরি বৈঠক করেছেন কয়েকজন মন্ত্রী। তারা তাদের পরবর্তী কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করেছেন। মন্ত্রীদের এই গ্রুপটি পরিচিতি পেয়েছে ‘পিৎজা ক্লাব প্লটার’ হিসেবে।

এ দলে আছেন হাউস অব কমন্স নেতা আন্দ্রেয়া লিডসম, পরিবেশ বিষয়ক মন্ত্রী মাইকেল গভ, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী পেনি মরডন্ট, পরিবহন বিষয়ক মন্ত্রী ক্রিস গেইলিং, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স। তারা সবাই ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন।

তবে তাদের সঙ্গে যোগ দিয়েছেন পরবর্তীতে ব্রেক্সিটপন্থি পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, অর্থ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান লিজ ট্রাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026