রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮

ইইউ এর কাছে শেষ লাইফলাইন পেলেন থেরেসা: পেছাচ্ছে ব্রেক্সিট

ইইউ এর কাছে শেষ লাইফলাইন পেলেন থেরেসা: পেছাচ্ছে ব্রেক্সিট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রাসেলসে একটি নাটকীয় দিন পার করার পর কিছুটা হলেও স্বস্থির উপলক্ষ্য এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য। ইউরোপিয় নেতারা অবশেষে স্বল্প মেয়াদে হলেও ব্রেক্সিট পেছাতে অনুমোদন দিয়েছেন। ফলে ২৯ মার্চ হচ্ছেনা ব্রেক্সিট।

বৃহস্পতিবার ব্রাসেলস সময় রাত ১১ টা ২০-এ ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ঘোষণা দেন থেরেসার অনুরোধের প্রেক্ষিতে ২৭ জন ইইউ নেতাই নিরঙ্কুশভাবে ব্রেক্সিট পেছাতে মত দিয়েছেন। শুধু তাইই নয়, সকলকে অবাক করে দিয়ে যুক্তরাজ্যের সামনে রাখা হয়েছে দুটি সুযোগ।

প্রথম বিকল্প হলো ২২ মে পর্যন্ত একটি স্বল্পমেয়াদের বিরতি। তবে এটি সম্ভব হবে, শুধুমাত্র ব্রিটিশ পার্লামেন্ট থেরেসার চুক্তিকে অনুমোদন দিলেই।

আরেকটি বিকল্প কার্যকর হবে থেরেসা তার ৩য় ‘অর্থপূর্ণ ভোটে’ হেরে গেলে। এর আওতায় যুক্তরাজ্য ১৩ এপ্রিল ইইউতে থাকতে পারবে। এরমধ্যে তারা সিদ্ধান্ত নেবে, তারা ইইউ পার্লামেন্ট নির্বাচনে অংশ নিয়ে দীর্ঘমেয়াদি বিরতীর জন্য আবেদন করবে কিনা।

বিষয়গুলো সহজ ও সাধারণ মনে হলেও থেরেসার জন্য সামনে বিক্ষুব্ধ সময় অপেক্ষা করছে। এখন কিভাবে তিনি পুরো ব্রিটিশ পার্লামেন্টকে নিজের পক্ষে আনেন সেটাই দেখার বিষয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026