রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০০

বাংলাদেশীসহ দুই অবৈধ অভিবাসী গ্রেফতার ব্রিটেনে

বাংলাদেশীসহ দুই অবৈধ অভিবাসী গ্রেফতার ব্রিটেনে

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের স্টাফোর্ডশায়ারের বিদুল‌পে শহ‌রের একটি রেস্টু‌রেন্ট থে‌কে এক বাংলা‌দেশিীসহ দুই অবৈধ অভিবাসী‌কে গ্রেফতার ক‌রে‌ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন এন‌ফোর্স‌মেন্ট টিম।

স্টাফোর্ডশায়ার পু‌লি‌শের একজন মুখপাত্র সোমবার বাংলা ট্রি‌বিউন‌কে জানান, আটককৃতদের ম‌ধ্যে ৩৯ বছরের একজন বাং‌লা‌দেশি নাগ‌রিক র‌য়ে‌ছেন। এই বাংলাদেশির যুক্তরা‌জ্যে বসবা‌সের মেয়াদ অনেক আগেই পার হ‌য়ে গে‌ছে।

মুখপাত্র আরও জানান, আটককৃত অপর অবৈধ অভিবাসী মিয়ানমারের নাগ‌রিক। দুই অবৈধ অভিবাসী‌কে কা‌জে রাখার দা‌য়ে রেস্টুরেন্টটির সর্বোচ্চ ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড জ‌রিমানা হ‌তে পা‌রে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026