গত ২৪ মার্চ রোববার লন্ডন মুসলিম সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে গ্রাজুয়েশন অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে বার্ষিক পরীক্ষায় ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকেও পুরস্কৃত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত ইয়ার এন্ডিং সেরেমনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন এডুকেশন ট্রাস্ট ও লন্ডন ইক্বরা ইন্সিটিটিটের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইক্বরা ইন্সিটিটিউট এর ভাইস প্রিন্সিপাল মাওলানা এফ কে এম শাহজাহান।
প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন খান। ইক্বরার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ইক্বরা ইন্সিটিটিউট প্রিন্সিপাল মাওলানা জিয়াউর রহমান।
ইভিনিং ও উইকএন্ড ভিত্তিক এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয় ২০০৯ সালে। শুরুতে মাত্র ৬০জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। লন্ডনের পাশাপাশি ওল্ডহামেও প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটি ক্যাম্পাস। দুটি ক্যাম্পাস মিলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে অধ্যয়ন করছেন প্রায় ৪৫০ শিক্ষার্থী। শিশু, বয়ষ্করাও আলিমি কোর্স, হিফজ কোর্সসহ নানা বিষয়ে পাঠদান চলছে পার্ট টাইম ভিত্তিক এই মাদ্রাসাটিতে।
প্রধান অতিথির বক্তব্যে ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন খান বলেন লন্ডনে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একজন ভালো ও শিক্ষিত আদর্শ মা তৈরির জন্য বলিষ্ট ভূমিকা রাখছে ইক্বরা ইন্সিটিটিউট।