রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০০

বৃটেনে বাংলাদেশী চিকিৎসক অভিজাত পুরস্কারে ভূষিত

বৃটেনে বাংলাদেশী চিকিৎসক অভিজাত পুরস্কারে ভূষিত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশে জন্মগ্রহণকারী বৃটিশ প্রফেসর টিপু আজিজকে আজীবনের জন্য বৃটেনের নিউরো সার্জারি বিষয়ক সর্বোচ্চ সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে।

তিনি অক্সফোর্ড ফাংশনাল নিউরো সার্জারি’র প্রতিষ্ঠাতা ও প্রধান। নাফিল্ড ডিপার্টমেন্ট অব সার্জিক্যাল সায়েন্সেস থেকে তাকে দেয়া হয়েছে মেডেল অব দ্য সোসাইটি অব বৃটিশ নিউরোলজিক্যাল সার্জনস পুরস্কার। নিউরো সার্জারিতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে আজীবন এই পদকে ভূষিত করা হয়েছে।

১৯৫৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন প্রফেসর টিপু আজিজ। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে তিনি নিউরোফিজিওলজির ওপর পড়াশোনা করেছেন। পারকিনসন, স্কেলেরোসিস সহ বিভিন্ন রকম জটিল ও কঠিন চিকিৎসায় তিনি বিশেষজ্ঞ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026