রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯

অবশেষে ব্রেক্সিট সংকটে করবিনের দ্বারস্থ হলেন তেরেসা মে

অবশেষে ব্রেক্সিট সংকটে করবিনের দ্বারস্থ হলেন তেরেসা মে

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ পার্লামেন্টের ‘অচলাবস্থা কাটাতে’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে ব্রেক্সিটের চূড়ান্ত সময়সীমা আরও বাড়ানোর অনুরোধ জানাতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে।

ইইউয়ের সঙ্গে একটি বিচ্ছেদ চুক্তির বিষয়ে বিরোধী লেবার পার্টির দলীয় নেতা জেরেমি করবিনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানাতে পারেন বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি। খবর রয়টার্স ও বিবিসির।

গণভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় আসার প্রায় তিন বছর পার হওয়ার পরও যুক্তরাজ্য কীভাবে, কখন বা তারা আদৌ ইউরোপীয় জোট ছাড়বে কিনা তা পরিষ্কার হয়নি।

ব্রেক্সিটের সময়সীমা ১২ এপ্রিলের পর আরও অল্প কিছু দিন বাড়াতে চাইছেন তিনি। তার এসব পদক্ষেপে এ ধারণা পাওয়া যাচ্ছে যে, ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে যুক্তরাজ্য অর্থনৈতিক সম্পর্ক আগে যেমনটি ভাবা হয়েছিল হয়তো তার চেয়েও ঘনিষ্ঠ সম্পর্ক রয়ে যাবে।

কিন্তু তার রক্ষণশীল দলের যেসব এমপি ইইউয়ের সঙ্গে বিচ্ছেদ আরও সুস্পষ্ট করতে চান, তারা এতে বেঁকে বসতে পারেন।

করবিন জানিয়েছেন, তিনি মের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে ‘খুব খুশি’ হবেন এবং আলোচনার আগে তিনি কোনো সীমা নির্ধারণ করবেন না।

ইইউয়ের সঙ্গে একটি ‘কাস্টম ইউনিয়ন’ বজায় রাখা, এর একক বাজারে ব্রিটেনের প্রবেশ ও শ্রমিকদের সুরক্ষা, এসবই তার দলের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026