রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭

ব্রেক্সিট সময়সীমা: মে‘র অনুরোধ ৩০ জুন পর্যন্ত কিন্তু ইইউ বাড়াতে চায় ১ বছর

ব্রেক্সিট সময়সীমা: মে‘র অনুরোধ ৩০ জুন পর্যন্ত কিন্তু ইইউ বাড়াতে চায় ১ বছর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আরো এক দফায় ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে ইউরোপিয় ইউনিয়ন প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ককে চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। থেরেসা চান ৩০ জুন পর্যন্ত পেছানো হোক ব্রেক্সিট।

তবে টাস্ক জানিয়েছেন, অন্ততপক্ষে ১ বছরের জন্য ব্রেক্সিট পেছাতে চান তিনি। ২৯ মার্চ ব্রেক্সিট হয়ে যাওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যের অনুরোধে একদফায় ব্রেক্সিট পেছানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী থেরেসার চুক্তি পাশ হলে ২২ মার্চ ব্রেক্সিট হবার কথা।

আর পাশ না হলে ১২ এপ্রিল হয়ে যাওয়ার কথা চুক্তিহীন ব্রেক্সিট। তবে ৩০ জুন পর্যন্ত ব্রেক্সিট পেছালেও ২৩ মে’র ইইউ নির্বাচনে অংশ নিতে হবে যুক্তরাজ্যকে। গার্ডিয়ান, ডেইলি মেইল, বিবিসি, সিএনএন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন, যদি এমপিরা তার চুক্তি সময়মতো পাশ করেন তাহলে ২৩ তারিখের আগেই ইইউ ত্যাগ করবেন তারা। তবে সেটি যদি না হয়, তবে নির্বাচনে প্রার্থী দিতে প্রস্তুত তার দেশ। তবে ৫০ নম্বর অনুচ্ছেদের সময়সীমা বাড়ানো হবে কিনা বা বাড়ানো হলেও কতটা বাড়বে তা সিদ্ধান্ত নেবে ইইউ।

বিবিসি’র ইউরোপ সম্পদক কাতায়া আদলারকে একজন উচ্চপদস্থ ইইউ কর্মকর্তা জানিয়েছেন, ডোনাল্ড টাস্ক ১ বছরের জন্য সময়সীমা বর্ধনের প্রস্তাব দিতে যাচ্ছেন। এই সময়ের মধ্যেই ইউরোপিয়ান পার্লামেন্ট নতুন চুক্তির প্রস্তুতি নেবে।

ব্রিটিশ মন্ত্রীরা আগেই বলে রেখেছিলেন, যদি থেরেসা ব্রেক্সিটের সময়সীমা আরো বাড়াতে চান, তবে তারা পদত্যাগ করবেন। সিনিয়র ব্রেক্সিটার জ্যাকব রেস-মগ জানিয়েছেন, যদি নির্ধঅরিত সময়ের চেয়ে বেশি সময় ইইউ ব্রিটেনকে আটকে রাখতে চায়, তবে পরিস্থিতি হবে বিপজ্জনক।

টোরি পার্টির ইউরোপিয়ান রিসার্চ গ্রুপের চেয়ারম্যান রেস-মগ বলেন, ‘যদি আমরা একটি দীর্ঘমেয়াদী সময়সীমা বর্ধনের ফলে ইইউতে আটকা পড়ে যাই পরিস্থিতি জটিল হবে। আমরা তখন বাজেট বাড়ানোতে নভেটো দিতে পারবো, ইউ আর্মিকে ঠেকিয়ে দিতে পারবো। ম্টিার ম্যঁক্রোর পরিকল্পনাগুলোকেও বাঁধাগ্রস্থ করতে পারবো। পরিস্থিতি ইইউ এর জন্যও সহজ হবে না।

২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের কথা ছিল যুক্তরাজ্যের। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউয়ের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে তৈরি হয় ব্রেক্সিট চুক্তি।

এ চুক্তি ব্রিটিশ পার্লামেন্টে পাস করানোর বাধ্যবাধকতা থাকলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে তিন দফায় তা হাউস অব কমন্সে পাস করাতে ব্যর্থ হন।

তবে তৃতীয় দফায় চুক্তিটি পার্লামেন্টে তোলার আগে ইইউ নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্রেক্সিট বিলম্বিত করতে সমর্থ হন থেরেসা মে। ২৯ মার্চের আগে অনুষ্ঠিত ওই বৈঠকে জুনের শেষ পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তবে ইউরোপীয় ইউনিয়ন ১২ এপ্রিল পর্যন্ত সময়সীমা বাড়াতে রাজি হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026