৭ই এপ্রিল ২০১৯ বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকে’র নির্বাচন কমিশনার গত ১লা এপ্রিল যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের সকল নিয়ে এক সভা আহবান করেন।
পূর্ব লন্ডনের লারনিক রোডের ৫ ব্লাকওয়াল ট্রেডিং এস্টেটে এই সভা অনুষ্টিত হয়। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার আসুক আহমদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় নির্বাচন কমিশনার নঈম উদ্দিন রিয়াজ, রউফুল ইসলাম, মুহিবুর রহমান মুহিব এবং শাহাব উদ্দিন চঞ্চল উপস্থিত ছিলেন।
আগামী ২৯ এপ্রিল নির্বাচন এবং সম্মেলনকে সুন্দর এবং সফল করার লক্ষ্যে আয়েজিত সভায় নির্বাচন কমিশনার ছাড়া আমন্ত্রিত মনোনয়ন দাখিলকৃত প্রার্থীগন নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
.
সভায় বিভিন্ন পদে মনোনয়ন দাখিলকৃত উপস্থিত ২৭ জন সভার এজেন্ডার উপর বক্তব্য দিয়ে তাদের গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করেন।
বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি ইউকে’র আসন্ন নির্বাচনে কার্য্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১লা এপ্রিল মনোনয়ন জমা এবং ৮ই এপ্রিল প্রত্যাহার এবং ২৯ এপ্রিল নির্বাচন এবং সম্মেলন অনুষ্টিত হবে।
মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন পদের মনোনয়নের জন্য একটি অসম্পূর্ণ প্যানেল এবং একক প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। যেহেতু একক কোন পূর্ণ প্যানেল এবং বাকি সব কয়টি পদের জন্য মনোনয়ন জমা পড়েনি।
এমতাবস্থায় নির্বাচন কমিশনার নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা সমীচীন হবে না মনে করে মনোনয়ন জমাদানকারী সকলকে বিষয়টি অবহিত করার জন্য উক্ত সভার আহব্বান করেন।
.
মনোনয়ন দাখিলকৃত উপস্থিত অর্ধশতাধিক প্রার্থীর মধ্যে ২৭ জন সভার এজেন্ডার উপর বক্তব্য দিয়ে তাদের গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করেন,তারা হলেন যথাক্রমে- দিলাল আহমদ, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ শামসুল হক এহিয়া, মোহাম্মদ দেলওয়ার হোসেন দিলু, মোহাম্মদ আব্দুল কাদির চৌধুরী মুরাদ, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ কামরুল হোসেন মুন্না, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ সুলতান আহমদ, মোহাম্মদ নাজিমুদ্দিন,মোহাম্মদ নাসির আহমদ ফয়ছল, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ জইন উদ্দিন পাবলু, মোহাম্মদ দিলওয়ার হোসেন, মোহাম্মদ লুৎফর রহমান ছায়াদ, আব্দুল হাকিম হাদী, মোহাম্মদ মামুন রশিদ, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ জুবের আহমদ, মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিকী, মোহাম্মদ ময়নুল হক, মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, মোহাম্মদ খালেদ আহমদ ডালিম, মোহাম্মদ শাহজাহান খান, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ জামাল উদ্দিন(২) প্রমুখ।
.
বিষয়টি সকলের কাছে উত্থাপন করেন নির্বাচন কমিশনার বৃন্দ এবং এ বিষয়টি নিয়ে সকলর মতামতের ভিত্তিতে অনুষ্টিত সভায় সর্বসম্মতি ক্রমে নির্বাচন কমিশনের কাছে কার্য্যকরি কমিটির রেজুলেশন অনুযায়ী নির্বাচনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে আগামী ২৯ এপ্রিল সুন্দর গ্রহনযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেবার জন্য নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব প্রদান করেন।
এখানে উল্লখ্য যে, বিয়ানীবাজার থানা জনক্যান সমিতির সংবিধান এবং কার্য্যকরি কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন কমিশনার নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কোন ধরনে সমস্যা দেখা দিলে নির্বাচন কমিশনার নির্বাচনের পরিবর্তে সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে কমিটি করার বিধান আছে।
সভা শেষে নির্বাচন কমিশনারের দেয়া নৈশ ভোজ এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদের জন্মদিনের কেক কেটে জন্ম দিনের শুভেচ্ছা জানানো হয়।
– প্রেরিত সংবাদ