শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা সাইয়েদা ওয়ারসি বলেছেন, মাইকেল গোব ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে যে কথা শোনা যাচ্ছে তাতে তিনি আতঙ্কিত।
ব্রিটেনের মুসলমানদের নিয়ে এই টেরি নেতা যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাতে দলটির জ্যেষ্ঠ নেতারা উদ্বিগ্ন।
টরি পার্টির সাবেক চেয়ারম্যান ওয়ারসি নিজেও একজন মুসলমান। তিনি বলেন, গবের মতো কোনো লোককে যেকোনো দলের নেতা হিসেবে নির্বাচিত করা হলে তা বড় ধরনের সমস্যার কারণ হিসেবে দেখা দেবে।
২০০৬ সালে ব্রিটেন ও অন্যান্য দেশে ইসলামপন্থা নিয়ে সেলসিয়াস ৭/৭ নামের একটি বই লিখেছিলেন গব।
মাইকেল গবের প্রধানমন্ত্রী তেরেসা মের স্থলাভিষিক্ত হওয়ার যে কথা উঠেছে, তা নিয়ে জানতে চাইলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে দেয়া এক সাক্ষাতকারে ওয়ারসি বলেন, আমি এটা কল্পনাও করতে চাই না। আমি বহু বৈঠকে বসেছিলাম। নিজের বিরক্তি থেকে যা কিছু করার আমি করেছি। কখনো কখনো ভেবেছি, তাকে প্রধানমন্ত্রী করা হয়নি বলে আল্লাহকে ধন্যবাদ।