শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)র উচিৎ হবে ব্রেক্সিটের জন্য যুক্তরাজ্যকে একটি নমনীয় সময় প্রস্তাব করা।
ট্রাস্কের মতে, সময়বৃদ্ধির সীমা ১ বছর পর্যন্তও হতে পারে। ইইউ নেতাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে টাস্ক জানান, খুবই সামান্যই কারণ রয়েছে এটি বিশ্বাস করার যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার চাহিদামত ৩০ জুন সময়ের মধ্যেই একটি অনুমোদনযোগ্য ব্রেক্সিটচুক্তি সম্পন্ন করে ফেলবেন।
তবে সময় বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই যুক্তরাজ্যকে কয়েকটি সুনির্দিষ্ট শর্ত বেঁধে দিতে হবে।
উল্লেখ্য, বুধবার ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের সঙ্গে করণীয় ঠিক করতে একাধিক প্রস্তাবের ওপর ভোট দেবে ইইউ–ভুক্ত দেশগুলো। বিশেষ সেই সম্মেলনে যুক্তরাজ্যের সময়বৃদ্ধির প্রস্তাবনাও থাকবে। যদিও ঠিক কতটা সময় বাড়ানো হবে সেবিষয়ে আলোচনার সুযোগ রাখা হয়েছে।