শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭

নুসরাত হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নুসরাত হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফেনীর সোনাগাজী মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে শোকাহত তার সহপাঠী, স্বজনসহ সর্বস্তরের মানুষ। সবাই জল ভরা চোখে নুসরাতের অপেক্ষায়, তাকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছেন নুসরাতের বাড়িতে।

নুরসাত মারা যাওয়ার পর তার এলাকায় বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে। নুসরাতের সহপাঠীরা বলেছেন, তাদের মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা করতো। তবে ভয়ে শিক্ষর্থীরা মুখ খোলেনি। নুসরাত প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছে। নুসরাত সহপাঠীদের জন্য একটি চেতনার মশাল জ্বালিয়ে গেছে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026