শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭

সিলেটে এক দিনে দুই স্থানে অগ্নিকান্ডের ঘটনা

সিলেটে এক দিনে দুই স্থানে অগ্নিকান্ডের ঘটনা

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীতে সোমবার দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ১১টায় নগরীর ঘাসিটুলায় মুকাম বাজার এলাকায় ড্রেনের গ্যাস লাইন থেকে আগুন লাগে।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এরপর দুপুর দেড়টার দিকে নগরীর উপশহর ডি-ব্লকের আইসিডিসি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা সিলেট ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে দুটি অগ্নিকান্ডের ঘটনাই বড় ধরণের কোন ক্ষতি হওয়ার পূর্বেই ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই দিনের নগরীর দু’স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরবাসী আগুন আতঙ্ক আছেন। ঢাকার মতো সিলেটেও বড় ধরণের ক্ষতি হওয়ায় আশঙ্কায় দিন কাটছে।

এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জিসু তালুকদার জানান, দু’স্থানে আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরণের কোন ক্ষতি হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026