শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২১ এপ্রিলে রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯৩ বছরে পা দিবেন। এই দিন হাইড পার্কে ৪১ বার, উইন্ডসর গ্রেট পার্কে ২১ বার, লন্ডন টাওয়ারে ৬২ বারসহ যুক্তরাজ্যের সর্বত্রই তোপধ্বনির আয়োজন করা হয়েছে।
তবে এই দিনটি তিনি একান্তই নিজের মতো করে পালন করেন। কিন্তু ৮ জুন তিনি ‘ট্রুপিং দ্যা কালার’ নামে পরিচিত প্যারেডে অংশগ্রহণ করবেন এবং জাকজমকপূর্ণভাবে দিবসটি পালন করবেন।
রাণী প্রথম এলিজাবেথের জন্মদিনও দুইবার পালন করা হত, একটি ছিল তার প্রকৃত জন্মদিন আরেকটি তার আনুষ্ঠানিক জন্মদিন। কিন্তু কেন?
কারণ হলো ২১ এপ্রিল খুব বেশি ঠান্ডা পড়ার কারনে প্যারেড করা যায়না সঠিকভাবে তাই দ্বিতীয়বার আয়োজন করা হয়।
এই উৎসবটি ১৭৪৮ সালে রাজা দ্বিতীয় জর্জের সময় থেকে উদযাপিত হয়। প্রায় এক শতাব্দী ধরে এই প্যারেড উৎসবটি ব্রিটিশ সংস্কৃতির অংশ হিসেবে পালিত হয়ে আসছে।
প্রথমে এটি খুব কঠোরভাবে পালিত হতো, যেখানে রেজিমেন্টগুলি তাদের রঙ্গিন পতাকাগুলো প্রদর্শিত করে, যাতে সৈন্যরা নিজেদের পরিচিত করতে পারে।