রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪

স্পেনে সোশ্যালিস্ট পার্টির জয়

স্পেনে সোশ্যালিস্ট পার্টির জয়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্পেনে চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করলো দেশটির সোশ্যালিস্ট পার্টি।

তবে এবারের সংখ্যাগরিষ্ঠতা কিছুটা কম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

স্থানীয় সময় রবিবার  স্পেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিভক্তি ও অনিশ্চয়তা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টে উগ্র ডানপন্থীদের উত্থান ঘটতে পারে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল ২৯ শতাংশ ভোট পেয়েছে।

তবে সরকার গঠনের জন্য তা যথেষ্ট না হওয়ায় স্থানীয়, মধ্য-ডানপন্থী কোনও দলের সঙ্গে জোট করতে হবে তাদের। স্পেনে সরকার গঠনের নিয়ম অনুযায়ী, একটি রাজনৈতিক দলকে ৩৫০টি আসনের মধ্যে এককভাবে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৫০ শতাংশের বেশি বা ১৭৬টি আসনে জয় পেতে হবে।

সেই হিসেবে সোশ্যালিস্টরা নির্বাচনে ৫০ শতাংশ আসন না পাওয়ায় জয় নিয়েও সরকার গঠনের সংশয়ে থাকতে হচ্ছে তাদের। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বে সোশ্যালিস্টদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে পাবলো ক্যাসাডোর নেতৃত্বে পপুলার পার্টি।

তারা পেয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ ভোট (৬৯ থেকে ৭৩ আসন)। আলবার্ট রিভেরার সিটিজেন্স পেয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ ভোট (৪৮ থেকে ৪৯ আসন)।

আর পাবলো গ্লেসিয়াসের উনিডাস পডেমাস এবং স্যান্টিয়েগো এবাসকালের ভক্স পেয়েছে যথাক্রমে ১৬ দশমিক ১ শতাংশ (৪২ থেকে ৪৫ ভোট) এবং ১২ দশমিক এক শতাংশ (৩৬ থেকে ৩৮ আসন) করে ভোট।

১৯৭০ সালে সামরিক শাসনের অবসানের পর প্রথমবারের মতো দেশটিতে কোনও ডানপন্থী দল ক্ষমতা নিতে যাচ্ছে। বিজয়ী ভাষণে সানচেজ বলেন, তার দল বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন।

তিনি বলেন, ভবিষ্যত জিতেছে এবং অতীত হেরে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026