শীর্ষবিন্দু নিউজ: আর্ত-মানতার সেবায় নিয়োজিত সংগঠন কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনীটির এক সাধারন সভা ২৯শে এপ্রিল ২০১৯ সোমবার অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জুবের আলম চৌধুরীর সভাপতিত্বে ও আতিকুর রহমানের পরিচালনায় পুর্ব লন্ডনের এক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলার আমজাদ হোসেন।
উক্ত সভায় কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনীটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন কাইয়ুম চৌধুরী, মারুফ আহমদ, আবদুল্লাহ সাকিব, মূর্শেদ খান, মুজিবুর রহমান এপলো, হাফিজ রশিদ রানু, জুনেদ আলম চৌধুরী, এলাহী বকস এনাম, রুকুনুজজামান কচি, মতিউর রহমান রানা, আবদুল্লাহ সিদ্দিক, দিলদার আহমদ, সামসুল খান, মুজিবুর রহমান মনজু, সাহেদ আহমদ, মোহাম্মদ আলম এজাজ ও মোহাম্মদ মুমিনুজ্জামান রাজুসহ আরো অনেকে।
আয়োজিত সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হয়-
১.কাজীটূলার গরীব দূ:খী মানূষের জন্য রামাদ্বান আপিল ২০১৯ এর প্রস্তাব গৃহীত হয়।
২.নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩.আগামী ১৬ই সেপ্টম্বরের ২০১৯ রোজ সোম বার (সম্ভাব্য তারিখ) কাজীটুলা ইউকে প্রবাসীর নতুন কমিটি গঠন ও সাধারন সভা ইউকের বামিংহামে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ।
৪. সভায় কার্য-নিবাহী সদস্য তুহিন খান ও জালাল উদ্দিন রুমির মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় মরহুমাদের জন্য এবং বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার মরহুম আব্দুল ওদুদ খালেদ এর জন্য দোয়া করা হয়।
এছাড়াও কাজীটূলার সকল মুরব্বীসহ এলাকাবাসীর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহ সিদ্দিক।