শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের দ্বি-বার্ষিক সভা ও সম্মেলন অনুষ্টিত

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের দ্বি-বার্ষিক সভা ও সম্মেলন অনুষ্টিত

এমরান আহমদ: বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউ’কের দ্বি-বার্ষিক সভা ও সম্মেলন সোমবার ২৯ এপ্রিল পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ ক্লাবে অনুষ্টিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশফাকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন- সভাপতি জাহাঙ্গীর খান, বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক এম মাসুদ আহমদ এবং আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ কয়েছ আহমদ।

মঞ্চে উপস্হিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সমিতির উপদেষ্টা রউফুল ইসলাম, উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল, হাজী আব্দুল কাদির, বদরুজ্জামান বদর, ইকবাল হোসেন খান।

আলোচনায় অংশগ্রহন করেন- মোং নাজিমুদ্দিন, আব্দুল কাদির চৌধুরি মুরাদ, লুৎফুর রহমান ছায়াদ, আফসার খান সাদেক, দেলোয়ার হোসেন দিলু, সুলতান আহমদ, আব্দুল হাকিম হাদি, এমরান আহমদ, দিলাল আহমদ প্রমুখ।

দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব রউফুল ইসলাম। বক্তব্য রাখেন নঈম উদ্দিন রিয়াজ, মুহিবুর রহমান মুহিব, শাহাব উদ্দিন চঞ্চল। সর্বসম্মতিক্রমে কমিশন ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026