রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১

ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে করবিনকে মে’র আহ্বান

ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে করবিনকে মে’র আহ্বান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে যুক্ত্যরাজ্যের বিচ্ছেদ বা ব্রেক্সিট বিষয়ক ক্রস-পার্টি চুক্তিতে সম্মত হতে বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের প্রতি আহ্বান জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।

বৃহস্পতিবার (২ মে) স্থানীয় নির্বাচনে কনজারভেটিভ ও লেবার পার্টি উল্লেখযোগ্য আসন হারানোর পর রোববার এমন আহ্বান জানান তেরেসা মে। ধারণা করা হচ্ছে, ব্রেক্সিট চুক্তি নিয়ে চলমান হতাশা ও বিভ্রান্তির কারণেই এমন ফল ভোগ করতে হয়েছে দল দু’টিকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, বৃহস্পতিবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টি এক হাজারেরও বেশি আসন হারিয়েছে। অন্যদিকে, লেবার হারিয়েছে ৮১ আসন। যদিও এই  নির্বাচনে কয়েকশ’ আসন জেতার কথা ছিল দলটির।

কয়েক সপ্তাহ ধরে উভয় দল পার্লামেন্টে পাস হওয়ার মতো একটি ব্রেক্সিট চুক্তি ঠিক করতে টানা আলোচনা করছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে মে সরকারের প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। এরপরই চুক্তি নিয়ে আলোচনা করতে লেবার পার্টির প্রতি আহ্বান জানান বৃটিশ প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ কনজারভেটিভ নেতারা শনিবার বলেন, স্থানীয় নির্বাচনে আসন হারানোর পর এটা প্রতীয়মাণ যে, একটি গ্রহণযোগ্য চুক্তি ঠিক করতে উভয় পক্ষকে বেশ ছাড় দিতে হবে।

অন্যদিকে কনজারভেটিভ পার্টির স্কটিশ নেতারা জানিয়েছেন, লেবারের সঙ্গে কয়েকদিনের মধ্যেই একটি চুক্তিতে সম্মত হওয়া সম্ভব।
নেতাদের এমন বক্তব্যে সায় দিয়েছেন মে।

রোববার দ্য ডেইলি মেইলে লিখিত এক নিবন্ধে মে বলেন, বিরোধীদলের নেতাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে: স্থানীয় নির্বাচনের মাধ্যমে ভোটাররা কী বলতে চেয়েছে তা শুনুন। এক মুহূর্তের জন্য আমাদের মধ্যকার ভিন্নতাগুলোকে পাশে রেখে দিন। চলুন একটি চুক্তিতে সম্মত হই।

৭ মে উভয় পক্ষ পুনরায় আলোচনায় বসার কথা রয়েছে। সানডে টাইমস জানায়, ঐদিন লেবার পার্টির বেশ কয়েকটি দাবির প্রতি কিছুটা সায় জানাবে তারা। এর মধ্যে রয়েছে, ইইউ’র সঙ্গে একটি সাময়িক কাস্টমস ইউনিয়নে অন্তর্ভুক্তি। ওই কাস্টমস ইউনিয়নের মেয়াদ থাকবে ২০২২ সালে অনুষ্ঠেয় নির্বাচন পর্যন্ত।

উল্লেখ্য, মে’র সঙ্গে ব্রেক্সিট আলোচনায় বসার ক্ষেত্রে করবিনের প্রথম ও প্রধান শর্ত ছিল ব্রেক্সিটের পর ইইউ’র সঙ্গে একটি স্থায়ী কাস্টমস ইউনিয়ন। কিন্তু কনজারভেটিভরা এই শর্ত মানতে নারাজ। তাদের দাবি, এতে করে ব্রিটেন তাদের নিজ ইচ্ছামতো অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026