রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২২

রানী‘র সামাজিক যোগাযোগ মাধ্যম দেখভাল করতে লোক খুঁজছেন

রানী‘র সামাজিক যোগাযোগ মাধ্যম দেখভাল করতে লোক খুঁজছেন

শীর্ষবিন্দু  নিউজ ডেস্ক: সৃজনশীল এমন কাউকে খুঁজছেন ব্রিটিশ রানী এলিজাবেথ। তার ইমেইল চেক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রানীর হয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।

কারণ প্রতিদিন রানীর কর্মতৎপরতার প্রচুর খবরাখবর থাকে যার মাধ্যমে রাজপরিবারের সঙ্গে সুবিস্তৃত নেটওয়ার্কে যারা থাকেন তারা যেন তা তাৎক্ষণিকভাবে জেনে যান।

যিনি দায়িত্ব পাবেন তাকে এসব দেখভাল করতে হবে। বাটলার থেকে শুরু করে লিভারিম্যান, গ্রুমস, সচিব, আর্ট হ্যান্ডলারস এমনকি রানীর কুকুর দেখভাল করার জন্যে একাধিক ব্যক্তি রয়েছেন।

কিন্তু এই ইন্টারনেটের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রানীর পক্ষে এখন তদারককারী না হলে চলছেই না।

পদের নাম দেয়া হয়েছে ডিজিটাল কম্যুনিকেশন্স অফিসার। রাজপরিবারের ওয়েবসাইট সামলানো থেকে শুরু করে যারা নেটে রানীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করবেন তাদের তথ্য দিয়ে সহায়তা করে যেতে হবে নিরন্তর।

অন্যান্য সুবিধা ছাড়াও বেতন পাবেন বছরে ৩০ হাজার পাউন্ড। এক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026