রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২২

অস্থিত্ব টিকাতে শেষ লড়াইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী

অস্থিত্ব টিকাতে শেষ লড়াইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ব্রেক্সিট চুক্তির খসড়ায় চূড়ান্ত সমর্থন পেতে একটি শক্তিশালী প্রস্তাবনা তৈরির পরিকল্পনা করেছেন।

তার প্রস্তাবনায় শ্রমিকদের জন্য বাড়তি সুরক্ষার বিষয়টির উল্লেখ থাকবে বলে ধারণা করা হচ্ছে কেননা, থেরেসা এখন বিরোধী লেবারপার্টির কয়েকজন এমপি’র সমর্থন জিততে মরিয়া হয়ে উঠেছেন। বিবিসি, ইয়ন, রয়টার্স

উল্লেখ্য, একটি চূড়ান্ত ব্রেক্সিট চুক্তি সমঝোতা বিলে পৌঁছাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটি সুরক্ষিত আন্তঃদলীয় সমর্থনের প্রয়োজন রয়েছে। যে বিলের ওপর আগামী জুনের মধ্যেই ভোট হওয়ার কথা। ব্রেক্সিট নিয়ে লেবারপার্টির সঙ্গে আলোচনার মধ্যদিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, এই বিলটি যদি কোনও কারণে পার্লামেন্টে পাস না হয় তাহলে শেষপর্যন্ত কোনও চুক্তি ছাড়াই যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ ছাড়তে হবে।

এছাড়া, মঙ্গলবার মন্ত্রিসভায় একাধিক ভোট হওয়ার কথা রয়েছে যেখানে নির্ধারিত হবে কোন প্রস্তাবনাটি বেশিরভাগ এমপি’র সমর্থন পেয়েছে। প্রসঙ্গত, ২৯ মার্চের মধ্যেই ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার কথা থাকলেও, থেরেসার প্রস্তাবনায় এমপিদের তিনবার প্রত্যাখ্যানের পর সে সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে, নিজেল ফারাজের নতুন ‘ব্রেক্সিটপার্টি’ আগামী ২৩ মে’র ইইউ নির্বাচনে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে বলে অবজারর্ভার পত্রিকার পক্ষ থেকে পরিচালিত একটি মতামতভিত্তিক জরিপে দেখা গেছে।

দেখা যায়, ফারাজের নবগঠিত এই দলটি ইইউ নির্বাচনে ৩৪ শতাংশ ভোট পাবে। এই ফলাফল গত সপ্তাহেও একই ছিলো। আবার দেখা যায়, গত সপ্তাহ থেকে ১ শতাংশ পয়েন্ট নেমে গিয়ে লেবারপার্টি ২০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে, থেরেসা মে’র কনজারভেটিভ পার্টিকেও ১ শতাংশ নিচে নেমে ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকতে দেখা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026