রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৬

ব্রিটেনে অনিয়মের অভিযোগে একটি চ্যারিটি সংস্থার নিবন্ধন বাতিল

ব্রিটেনে অনিয়মের অভিযোগে একটি চ্যারিটি সংস্থার নিবন্ধন বাতিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের একটি ইসলামিক দাতব্য সংস্থার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থা।

ব্রিটিশ চ্যারিটি কমিশন জানায়, উচ্চ শিক্ষার প্রয়োজনে থাকাদের সহায়তা করা ইসলামিক গ্লোবাল ট্রাস্ট নামে ওই দাতব্য সংস্থাটির ট্রাস্টি ও নিবন্ধন বাতিল করা হয়েছে। কারণ হিসেবে কমিশন জানায়, তারা সংস্থাটির কোনও দাতব্য কার্যক্রমের আলামত পায়নি।

এছাড়া আর্থিক অনিয়মের ঘটনাও ঘটেছে সেখানে। চ্যারিটি কমিশনের তদন্তকারী দলের প্রধান অ্যামি স্পিলার বলেন, ইসলামিক গ্লোবাল ট্রাস্টের ট্রাস্টি সদস্যরা তাদের দায়িত্বপালনে ব্যর্থ হয়েছে। তারা তহবিলকে কোনও দাতব্য কাজে না লাগিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে। এটা জনগণের তহবিলের অপব্যবহার।

তিনি আরও বলেন, সমাজে দাতব্য সংস্থার অবস্থান অনেক উপরে। তাদের প্রতি সবার প্রত্যাশা অন্যরকম। তাই তাদের তহবিলের দায়িত্বপ্রাপ্তদের অনেক সতর্ক থাকতে হয়।

স্থানীয় এক কর্তৃপক্ষ ওই দাতব্য সংস্থার ব্যাপারে কমিশনকে সতর্ক করলে তারা এটা নিয়ে তদন্ত শুরু করে। তদন্তে বেরিয়ে আসে যে তারা দাতব্য কার্যক্রমের নাম করে ভাড়ার ক্ষেত্রে শিথিলতা নিয়েছে কিন্তু কোনও কার্যক্রম পরিচালনা করেনি।

কমিশন তাদের আর্থিক নথি বিশ্লেষণ করে দেখতে পায় যে সেখানে অনিয়ম রয়েছে। জিমের মাসিক সদস্যপদের ৬ হাজার ১০০ পাউন্ড একটি ডিজিটাল টিভি চ্যানেলকে দেওয়া হয়েছে যার পরিচালক ওই ট্রাস্টি বোর্ডের সদস্য।

এছাড়া নিবন্ধন ছাড়াই দুইটি ঋণ সংগ্রাহক সংস্থার সঙ্গে ১৪ হাজার ৬০০ পাউন্ডের চুক্তি হয়েছে। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয় যে, ট্রাস্টি বোর্ডের সদস্যরা সংস্থাটির বার্ষিক আর্থিক হিসাবও দিতে ব্যর্থ হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026