রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ব্রিটেন

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ব্রিটেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে ব্রিটেন। তাকে ট্রাম্প প্রশাসনের হাতে তুলে দিতে এক অনুমতিপত্রে সই করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নেবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা (জুলিয়ান অ্যাসাঞ্জের) বৈধ প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি, আমি সেটায় সই করেছি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের হাতে।

অ্যাসাঞ্জের প্রত্যর্পণ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার উইকিলিকস প্রতিষ্ঠাতাকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের গোপন সরকারি নথি প্রকাশ করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১২ সালে হয়রানির অভিযোগ আনা হলে প্রত্যর্পণ এড়াতে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। ২০১৭ সালে ধর্ষণ মামলা প্রত্যাহার করা হলেও আদালতে হাজিরা না দেয়ায় অ্যাসাঞ্জকে বহুবার গ্রেফতারের দাবি জানিয়েছে যুক্তরাজ্য।

পরে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জুলিয়ান অ্যাসাঞ্জের কূটনৈতিক আশ্রয় প্রত্যাহারের পর চলতি বছরের ১১ এপ্রিল তাকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ২০১২ সালে জামিনের শর্ত ভঙ্গ করায় ১ মে তাকে ৫০ সপ্তাহের কারাদণ্ড দেন ব্রিটেনের আদালত।

যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দেয়া হলে কম্পিউটার হ্যাকিংয়ের দায়ে অ্যাসাঞ্জের ১৭৫ বছর কারাদণ্ড হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026