রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন ৫ জন

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন ৫ জন

শীর্ষবিন্দু নিউজ: ব্রেক্সিট ইস্যুতে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে সরে গেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

পার্টির নতুন নেতা নির্বাচনের পর ১০, ডাউনিং স্ট্রিটও ছাড়তে হচ্ছে তাকে। তার স্থলাভিষিক্ত হতে যারা আগ্রহী, শুরুতে তাদের সংখ্যা ছিলো ১০। মঙ্গলবার ভোটে বাদ পড়েছেন ডমিনিক র‌্যাব, এখন টিকে রইলেন ৫ জন। 

এই পর্যায়ের ভোটে শক্ত হয়েছে বরিস জনসনের অবস্থান। ১২৬ ভোট পেয়ে তিনি তালিকার শীর্ষেই আছেন এখনো। প্রথম রাউন্ডের চেয়ে তার ভোট বেড়েছে ১২টি। পর্যাপ্ত ভোট পেয়ে তার সাথে লড়াইতে টিকে আছেন জেরেমি হান্ট, মাইকেল গোভ, সাজিদ জাভেদ ও রনি স্টুয়ার্ট।

ডমিনিক র‌্যাব পেয়েছেন ৩০ ভোট, যা তাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিলো না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026