রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮

কে হবেন তেরেসা মের উত্তরসূরি? বর্তমান পররাষ্ট্রমন্ত্রী না সাবেক পররাষ্ট্রমন্ত্রী

কে হবেন তেরেসা মের উত্তরসূরি? বর্তমান পররাষ্ট্রমন্ত্রী না সাবেক পররাষ্ট্রমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের সর্বশেষ ধাপ থেকে বাদ পড়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

বৃটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী তেরেসা মের উত্তরসূরী নির্বাচনের প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন দুই জন বাদে সকল প্রার্থী।

চুড়ান্ত দফা নির্বাচনের দোড়গোড়ায় এসে টিকে আছেন সাবেক ও বর্তমান দুই পররাষ্ট্রমন্ত্রী। আগামী মাসেই জানা যাবে কে হচ্ছেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী ও টরি দলের নেতা। এ খবর দিয়েছে বিবিসি।

আইন প্রণেতাদের গোপন ভোটে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইকেল গোভ। আর এদুজনের মধ্য থেকে একজনকে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের প্রায় এক লাখ ৬০ হাজার সদস্য। আর নির্বাচিত নেতাই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।

খবরে বলা হয়, বৃটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচনের  পঞ্চম দফা। এতে প্রতিযোগিতা করেন তিন জন- বর্তমান পরিবেশমন্ত্রি মাইক্যাল গোভ, পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এর আগে চতুর্থ দফায় বাদ পড়েন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ সহ আরও কয়েকজন। চতুর্থ দফার ভোটাভুটিতে তিনি ৩৪ ভোট পেয়েছে চতুর্থ হন।

৫৯ ভোট নিয়ে তৃতীয় হন হান্ট। আগের প্রত্যেক দফার ভোটেই দ্বিতীয় ছিলেন হান্ট। কিন্তু চতুর্থ দফায় এক ধাপ নিচে নেমে যান তিনি। তাই পঞ্চম দফায় তার টিকে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গোভ তার চেয়ে দুই ভোট বেশি পেয়েছিলেন। যথারীতি শীর্ষে ছিলেন জনসন। পেয়েছিলেন ১৫৭টি ভোট।

পঞ্চম দফায়ও ভোট বণ্টন প্রায় একইরকম ছিল। জনসন পেয়েছেন ১৬০ ভোট। হান্ট পেয়েছেন ৭৭ ভোট। আর তার চেয়ে দুই ভোট কম পেয়েছেন গোভ। এই দফার প্রতিযোগিতা শেষে এক টুইটে জনসন জানান, এমন বিপুল সমর্থন পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন।

হান্ট জানান, তিনি জানেন যে চুড়ান্ত দফায় তিনি আন্ডারডগ হিসেবে লড়বেন তবে জনসনকে সহজে ছেড়ে দেবেন না। হান্ট বলেন, রাজনীতিতে অপ্রত্যাশিত ঘটনা সবসময়ই ঘটে থাকে। গোভকে কনজারভেটিভ দলের উজ্জল এক তাঁরা বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, গোভ তার দুই প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন,স্বাভাবিকভাবেই তিনি কিছুটা হতাশ তবে তার টিম যে প্রচারণা চালিয়েছে তাতে তিনি সন্তুষ্ট।

ষষ্ঠ ও চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বীতা করবেন শীর্ষ দুই প্রার্থী। তবে তখন তাদেরকে এমপিরা নির্বাচন করবেন না। দলের ১ লাখ ৬০ হাজার কর্মীর ভোটেই নির্বাচিত হবেন তারা। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২২শে জুলাই। যিনিই ক্ষমতাসীন দলের নেতা হবেন, নিয়মানুযায়ী তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী।

বিবিসির রাজনৈতিক সম্পাদক লরা কুয়েন্সবার্গ বলেন, ‘এই পর্যায়ে এসে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, প্রধানমন্ত্রী ও দলের নেতা হওয়ার দৌড়ে জনসনই এগিয়ে আছেন। পঞ্চম দফার ফলাফল তার ও তার প্রচারণা শিবিরের জন্য এক ধরণের স্বস্তি বয়ে এনেছে। তাদের ধারণা, গোভের চেয়ে হান্টকে পরাজিত করা বেশি সহজ হবে।

এই দুই প্রার্থীর মধ্যকার সকল ব্যবধান ও তাদের রাজনীতির ধরণের দিকে মনোযোগ না দিলেও একটি বিষয় অগ্রাহ্য করা কঠিন- জনসন একজন কট্টর ব্রেক্সিটপন্থী আর হান্ট ব্রেক্সিট গণভোটে ইউরোপিয়ান ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। টরি সদস্যরা তাদের দলের নেতা পর্যায়ে এমন কাউকে দেখতে চায় যারা তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম।

গত ১৩ জুন প্রথম দফার ভোটে সর্বোচ্চ ভোট পান থেরেসা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এই দফায় টিকে থাকা সাত প্রার্থীর মধ্যে ১৮, ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোটাভুটি।

বৃহস্পতিবার ভোটাভুটি শেষে বরিস জনসন ১৫৭ ভোট পেয়ে পরিস্কারভাবে দ্বিতীয় দফাতেও এগিয়ে আছেন। মাইকেল গোভ ৬১ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ৫৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। আর এই ভোটাভুটিতে ৩৪ ভোট পান পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাজিদ জাভিদ।

ভোটাভুটির পর এক বিবৃতিতে জাভিদ বলেন, ‘সহকর্মী ও দেশব্যাপী কনজারভেটিভ সসদ্যদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি আপ্লুত। আমরা জেতার জন্য লড়েছি কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলে যে লড়াই লড়তে পেরেছি তাতে আমি গর্বিত’। জাভিদ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের কাঝে আবারও মনোনিবেশ করবেন তিনি।

ব্রেক্সিট ইস্যুতে মতপার্থক্যের কারণে থেরেসার মন্ত্রিসভা থেকে গত বছর পদত্যাগ করেন বরিস জনসন। রক্ষণশীল দলের অর্ধেকেরও বেশি আইন প্রণেতার ভোট পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন এখনও অনেক দূর যেতে হবে।

দ্বিতীয় দফার ভোট শেষে টিকে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও মাইকেল গোভের মধ্য থেকে একজনকে নির্বাচিত করতে ২২ জুন থেকে ভোট দেওয়া শুরু করবেন রক্ষণশীল দলের এক লাখ ৬০ হাজারেরও বেশি সদস্য। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া এই ভোটের ফলাফল আগামী ২২ জুলাই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026