বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৮

ভারতে মোদি মসজিদ এর সাথে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক

ভারতে মোদি মসজিদ এর সাথে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে নরেন্দ্র মোদির নামের সঙ্গে নতুন একটি মসজিদের নামের মিল রয়েছে। আর মোদি ক্ষমতায় আসার পর সে মসজিদটি উদ্বোধন হয়েছে। সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু করেন একাধিক বিজেপি সমর্থক। নিয়ে তোলপাড় শুরু হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পূর্ব বেঙ্গালুরুর তাস্কের টাউনে ওই মসজিদটি অবস্থিত।গ্র্যান্ড মোদি মসজিদআসলে ১৭০ বছর আগের পুরনো। আগেরকার ইমারত ভেঙে নতুন করে সেটি তৈরি হয়েছে, যার সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সংযোগ নেই

দুই দশক ধরে গ্র্যান্ড মোদি মসজিদের ইমাম গোলাম রাব্বানি জানান, মসজিদটি ১৭০ বছর পুরনো। আর প্রধানমন্ত্রীর বয়স ৬৯ বছর। তার সঙ্গে এই মসজিদের কোনো সংযোগ নেই।

তাস্কের টাউনের ওই মসজিদটি ছাড়াও পূর্ব বেঙ্গালুরুর আরও দুটি মসজিদমোদি মসজিদনামে পরিচিত বলেও জানান তিনি

৩০ হাজার বর্গফুট এলাকা জুড়ে নতুনভাবে মসজিদটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মসজিদের স্থপতি হাসিবুর রহমান। সেখানে মহিলাদের নমাজ পড়ার আলাদা ব্যবস্থা রয়েছে। ওয়াকফ বোর্ডের অধীনেই রয়েছে মসজিদটি

মোদি মসজিদ কমিটির সদস্য আসিফ মাকেরি বলেন, ১৮৪৯ সালে তাস্কের মিলিটারি অ্যান্ড সিভিল স্টেশন নামে পরিচিত ছিল তাস্কের টাউন। সে সময় সেখানে মোদি আবদুল গফুর নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন। ১৮৪৯ সালে তিনিই মসজিদটি তৈরি করেন। পরবর্তীকালে মোদি আবদুল গফুরের পরিবার বেঙ্গালুরুতে আরো কয়েকটি মসজিদ তৈরি করে। এমনকি ট্যানারি রোড এলকার একটি রাস্তার নামও মোদি রোড রাখা হয়

তিনি আরও জানান, মসজিদটি জরাজীর্ণ হয়ে গেলে, ২০১৫ সালে সেটি ভেঙে ফেলা হয়। এরপর ওই জায়গাতেই নতুন ইমারত গড়ে তোলার কাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হলে গত মাসে খুলে দেওয়া হয় নতুন মসজিদটি। ঠিক যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026