রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

বৃটেনের কার্ডিফে বাংলাদেশ হাইকমিশনের কনসূলার সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে

বৃটেনের কার্ডিফে বাংলাদেশ হাইকমিশনের কনসূলার সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে

নিউজ ডেস্ক: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাভ কমিউনিটি সেন্টারে গত শনিবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে কনসূলার সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতে বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হকফাস্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, প্রশাসনিক অফিসার এস এম গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম মাহবুব আলম পাটোয়ারী ও হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। এবার সার্ভিসে প্রায় তিন শতাধিক লোক তাদের পাসপোর্ট রিনিও নো ভিসা প্রসেসিং পাওয়ার অব এর্টনী সহ নানা কনসূলার সেবা গ্রহণ করেন।

বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হক আজকের সার্ভিসে সাংবাদিক মকিস মনসুরসহ কমিউনিটির যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন- কার্ডিফ তথা ওয়েলসে বসবাসরত আমাদের কমিউনিটির লোকজন খুবই আন্তরিক ও সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খলভাবে কনসূলার সার্ভিস গ্রহণ করেছেন এতে আমাদের দায়িত্তশীলরা ও উৎফুল্ল আনন্দিত ছিলেন বলে উল্লেখ করে তিনি আগামী দুই মাস পর কার্ডিফে পরবর্তী কনসূলার সার্ভিস প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026