শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অভ্যন্তরীণ পরিবেশে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞান সাময়িকী, নেচার ডট কমের এক গবেষণায় এ সতর্কতা দেয়া হয়েছে। ইনডিপেনডেন্ট টিভি ১০:০০
বিজ্ঞানীরা বলছেন, অফিস আদালত কিংবা শোবার ঘরের মধ্যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে তা মানুষের মস্তিষ্ক, কিডনি এবং হাড়ের ক্ষয়জনিত রোগের সৃষ্টি করতে পারে। গবেষণায় বলা হয়, নাইট্রোজেন অক্সাইড বা কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি হলে মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।
লন্ডনের কিংস কলেজের এক গবেষণা মতে, যুক্তরাজ্যের আবাসিক এলাকাগুলোতে অনেক বসতবাড়ির কার্বন ডাই অক্সাইডের মাত্রা স্বাভাবিকের চাইতে দ্বিগুণ।
পরিবেশ দূষণ ছাড়াও ঘরের ভেতর আলো বাতাস চলাচল কম থাকায় বা বন্ধ ঘরে মানুষ বেশিক্ষণ অবস্থান করার কারণেও কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ছে।